ফাঁকি দেওয়ার দিন শেষ, এখন থেকে কর্মীদের বেতন ঠিক করবে এআই

Share:

নিজস্ব প্রতিনিধি : অর্ধেকেরও বেশি ভারতীয় কর্মী বেতনের জন্য বসের উপর ভরসা করেন। এবার ভারতীয় কর্মীদের জন্য বড়সড় রদবদল। এখন আর বস কেউ নন। বস হল এআই।এখন থেকে কৃ্ত্রিম বুদ্ধিমত্তাই ঠিক করবে আপনার বেতন বাড়বে কিনা। কখন আপনি বোনাস পাবেন তাও ঠিক করে দেবে এআই। আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে, ভারতীয় সংস্থাগুলো AI ভিত্তিক মডেলে কাজ করাতে চলেছে। যার ফলে এআই ঠিক করবে একজন কর্মীর বেতন কত বাড়বে। কাজে ফাঁকি দেওয়ার দিন শেষ।

ইওয়ায় ফিউচার অফ পে ২০২৫’ রিপোর্ট অনুযায়ী, ১০ টির মধ্যে ৬টি অর্থাৎ ৬০% কোম্পানি বেতন এবং পরামর্শ নির্ধারণে AI ব্যবহারে আগ্রহী হয়েছে। বেতন নির্ধারণ ছাড়া এআই সংস্থাগুলোর কর্মীদের উপরেও নজরাদরি চালাবে। এমনকী সংস্থাগুলোর উন্নতিতে পরামর্শ দাতা হিসেবে কাজ করবে এআই। কোন কর্মী কত মেধা দিতে পেরেছে তার উপর ভিত্তি করে বেতন বাড়বে-কমবে। এআই এর ‘পুওর অ্যানালাইটিক্স’ এর তালিকায় কোন কর্মীর নাম থাকলে সেই কর্মীকে ছাঁটাই করা পর্যন্ত হতে পারে।

EY রিপোর্ট অনুসারে, এআই ২০২৮ সাল পর্যন্ত বেতন এবং বোনাস নির্ধারণ করবে।কোন খাতে কত বেতন বাড়বে জানেন ? বিভিন্ন খাতে কর্মীরা কী ধরণের ইনক্রিমেন্ট আশা করতে পারেন।যেমন, ২০২৫ সালে ই-কমার্সে ১০.৫ শতাংশ, আর্থিক পরিষেবায় ১০.৩ শতাংশ, বৈশ্বিক সক্ষমতা কেন্দ্রগুলিতে ১০.২ শতাংশ, তথ্যপ্রযুক্তি খাতে ৯.৬ শতাংশ এবং তথ্যপ্রযুক্তি-সক্ষম পরিষেবায় ৯ শতাংশ বেতন বৃদ্ধি পাবে।

‘আমার ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’