গ্রাহকদের জোর ধাক্কা এয়ারটেলের, ১৭ হাজারের AI সুবিধা আর বিনামূল্যে মিলবে না

Share:

নিজস্ব প্রতিনিধি:  সাম্প্রতিক সময়ে ভারতী এয়ারটেল বেশ কয়েকটি জনপ্রিয় প্রিপেইড অফার ও প্ল্যান প্রত্যাহার বা সংশোধন করেছে। যা নিয়ে গ্রাহকরা বেশ সমস্যায় পড়েছে। এবার  এয়ারটেল  গ্রাহকদের জন্য   বড় দুঃসংবাদ।  এয়ারটেল তাদের জনপ্রিয় একটি অফার  সরিয়ে নিয়েছে। এখন থেকে   ১৭ হাজারের Perplexity pro এই AI সুবিধা আর বিনামূল্যে মিলবে না।  

এয়ারটেল তার প্ল্যাটফর্ম থেকে Perplexity pro  নামের একটি বিশেষ অফার সরিয়ে নিয়েছে। যার জেরে  এয়ারটেল গ্রাহকরা এখন দ্বিধাগ্রস্ত । এবার থেকে এয়ারটেল গ্রাহকরা এখন থেকে আর Perplexity pro দাবি করতে পারবে না। Perplexity pro-এর বার্ষিক সাবস্ক্রিপশন এর দাম প্রায় ১৭ হাজার টাকা। যেসব গ্রাহকরা Perplexity pro  কিনেছেন তারা সুবুধাটি  ব্যবহার  করতে পারবেন। এই প্ল্যানের   অধীনে ব্যবহারকারীদের একাধিক উন্নত বৈশিষ্ট্যের  সুবিধা দেওয়া হয়। এয়ারটেল এখন এডোবি এক্সপ্রেস প্রিমিয়ারে এক্সেস প্রদান করছে। এই সুবিধাটি সকল মূল্যের প্রিপেড প্ল্যানের সঙ্গে পাওয়া যাবে। Perplexity এআই একটি শক্তিশালী এইআই সার্চ ইঞ্জিন এই প্লাটফর্মটি একটি চ্যাট বট এবং সার্চ ইঞ্জিনকে একত্রিত করে। 

  পারপ্লেক্সিটি হল একটি এআই-চালিত সার্চ ইঞ্জিন যা ব্যবহারকারীদের কথোপকথনের ভাষায় রিয়েল-টাইম, নির্ভুল এবং গভীরভাবে গবেষণা করা উত্তর শেয়ার করে। এতদিন গ্রাহকরা যে সমস্ত সুবিধা পেত সেটাতেই এখন কোপ পড়বে। এয়ারটেল পারপ্লেক্সিটি প্রো অফারটি ২০২৫ সালে ঘোষণা করা হয়েছিল এবং সেই সময়েই, এয়ারটেল শর্তাবলীতে উল্লেখ করেছিল যে তারা ২০২৬ সালের ১৬ জানুয়ারি গ্রাহকদের কাছ থেকে অফারটি সরিয়ে দেবে। এটি একটি সীমিত সময়ের অফার ছিল। যারা এটি পাননি তাঁদের দুর্ভাগ্য। আপনি   একজন পুরানো বা নতুন এয়ারটেল গ্রাহক হন আপনি এই সুবিধা দাবি করতে পারবেন না। ভারতী এয়ারটেলের ওয়েবসাইটে প্রিপেইড প্ল্যানের তালিকা থেকে সুবিধাটি সরিয়ে দেওয়া হয়েছে।

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন