দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভারতে এবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করছে অ্যামাজন

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: দেশেও কী আর্থিক মন্দা শুরু হল? অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান বাইজুস (Byju’s) আগেই কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছিল। এবার ভারতে থাকা সংস্থার  কোচিং সেন্টারও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল ই-কমার্স সংস্থা অ্যামাজন (Amazon)। আচমকাই কেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হল, তা নিয়ে ই-কমার্স সংস্থার পক্ষ থেকে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।

করোনাভাইরাসের (Coronavirus) প্রকোপে যখন কার্যত শিক্ষা ব্যবস্থা থমকে পড়েছিল তখনই ভারতে কোচিং সেন্টার চালু করেছিল অ্যামাজন (Amazon)। গত বছরের জানুয়ারি মাসে ঢাকঢোল পিটিয়ে চালু হয়েছিল কোচিং সেন্টারগুলি। মূলত জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন (JEE), নিট (NEET) সহ প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে যাতে পড়ুয়াদের কোনও সমস্যা না হয় সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন অ্যামাজনের শীর্ষ আধিকারিকরা। প্রতিযোগিতামূলক পরীক্ষার পাশাপাশি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অনলাইন কোচিং ক্লাস চালু করা হয়।

বৃহস্পতিবার ই-কমার্স সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আগামী বছরের অগস্ট মাস থেকেই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অ্যামাজন আকাদেমি বন্ধ করে দেওয়া হবে। ইতিমধ্যেই অনলাইন কোচিং নেওয়ার জন্য যারা অগ্রিম ফি জমা করেছেন, তাদের সেই ফি ফেরত দেওয়া হবে। নতুন করে আর কাউকে কোচিং সেন্টারে ভর্তি নেওয়া হবে না।’ মাঝপথে কোচিং সেন্টার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে হাজার-হাজার পড়ুয়া চরম সমস্যায় পড়বেন বলে মনে করছেন শিক্ষাবিদরা।

Published by:

Share Link:

More Releted News:

ভোটগ্রহণের সময় বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনকে চিঠি দিলেন TVK প্রধান বিজয়

লক্ষ্মীবারে ধাক্কা শেয়ার বাজারে, একধাক্কায় ৬২৫ পয়েন্ট পড়ল সেনসেক্স

ফ্ল্যাট বা বাড়ি ভাড়া দেওয়ার পরিকল্পনা? রেসিডেন্সিয়াল না কমার্শিয়াল, জানেন কোথায় বেশি লাভ?

দু’দিনে ২ মহিলাকে ধর্ষণ, প্রকাশ্যে দিল্লিতে আমলার মেয়েকে খুনে অভিযুক্তের কুকীর্তি

‘দেওরকে এখনই ছেড়ে দাও’, হাইটেনশন টাওয়ারের মাথায় চড়ে পুলিশকে হুমকি বৌদির

সিমেন্ট-প্লাস্টার ছাড়াই তৈরি হয়েছে ১১৫ ফুট উঁচু এই মন্দির, রয়েছে অসাধারণ কাহিনি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ