বাংলাদেশে আইনসম্মতভাবে চালু হচ্ছে ফোন-ইন্টারনেটে আড়ি পাতার ব্যবস্থা

বৃহস্পতিবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জাতীয় সংসদ নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক ত‍ৎপরতা তুঙ্গে উঠছে। বিশেষ করে বিএনপি সহ বিরোধী দলগুলি কোমর কষে সরকার বিরোধী আন্দোলনে ঝাঁপিয়েছে। মুক্তিযুদ্ধ বিরোধী আমেরিকা সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের দৌড়ঝাঁপও বেড়েছে। এই পরিস্থিতিতে সরকার বিরোধী কার্যকলাপের উপরে নজরদারি বাড়াতে আইনসম্মতভাবে ফোনে আড়ি পাতার ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনা সরকার। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা জানিয়েছেন।

এদিন জাতীয় সংসদে শাসকদল আওয়ামী লীগের সাংসদ শফিউল ইসলাম জানতে চেয়েছিলেন দেশ ও বিদেশে বসে সরকার বিরোধী ষড়যন্ত্র রুখতে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর কোনও পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রকের রয়েছে কিনা? জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘দেশ ও সরকারবিরোধী বিভিন্ন কার্যক্রম বন্ধে আইনসম্মতভাবে আড়ি পাতার ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারির মাধ্যমে দেশ ও সরকারবিরোধী বিভিন্ন কার্যক্রম বন্ধে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে ওপেন সোর্স ইন্টেলিজেন্স টেকনোলজির (ওএসআইএনটি) মতো আধুনিক প্রযুক্তি সংযোজিত হয়েছে। একই সঙ্গে একটি ইন্টিগ্রেটেড ল’ফুল ইন্টারসেপশন সিস্টেম চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।’

দেশ বিরোধী ষড়যন্ত্র ভেস্তে দিতে যে জাতীয় গোয়েন্দা সংস্থাগুলি নিরলসভাবে কাজ করে চলেছে তা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের বিরুদ্ধে যে কোনও ধরনের ষড়যন্ত্র রুখে দিতে গোয়েন্দা সংস্থাগুলো ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রে কোনও ব্যক্তি, দল বা গোষ্ঠীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।’

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের