ভারত-সহ ছয় দেশ থেকে ২১ লক্ষ টন জ্বালানি তেল কিনছে বাংলাদেশ

খরচ হবে ১৮,৭৬০ কোটি ৫৬ লাখ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জ্বালানির সঙ্কটে যাতে আসন্ন গ্রীষ্মে সাধারণ মানুষকে বিদ্যুতের লোডশেডিংয়ের জ্বালা পোহাতে না হয় তার জন্য ভারত সহ ছয় দেশ থেকে ২১ লক্ষ টন জ্বালানি তেল কিনছে বাংলাদেশ। আজ বুধবার অতিরিক্ত ক্যাবিনেট সচিব সাঈদ মাহবুব খান এ খবর জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ‘ভারত, ইন্দোনেশিয়া, আরব আমিরাত, চিন, মালয়েশিয়া ও থাইল্যান্ড থেকে ২০ লক্ষ ৪০ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল এবং ৬০ হাজার টন ডিজেল কেনা হবে। এতে খরচ হবে ১৮,৭৬০ কোটি ৫৬ লাখ টাকা। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাধ্যমে এই তেল কেনা হবে।’

গত বছর জ্বালানি তেলের সঙ্কটের কারণে লোডশেডিংয়ের যন্ত্রণা পোহাতে হয়েছিল দেশবাসীকে। প্রচণ্ড গরমে ঘন্টার পর ঘন্টা অন্ধকারে থাকতে হয়েছিল। যেহেতু আগামী বছরের গোড়ার দিকে সংসদ নির্বাচন তাই কোনও ঝুঁকি নিতে রাজি হচ্ছে না সরকারের শীর্ষ মহল। সাধারণ মানুষের ক্ষোভ যাতে না বাড়ে তার জন্য আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে। বন্ধু দেশগুলি থেকে বিপুল পরিমাণ তেল কেনা হচ্ছে। প্রয়োজনে ওই সব দেশ থেকে যাতে ধারে তেল পাওয়া যায়, তা নিয়ে কথাবার্তা চালানো শুরু হয়েছে। এদিন বিদেশ থেকে তেল কেনা নিয়ে বৈঠকে বসেছিল মন্ত্রিসভা কমিটি। ওই বৈঠকেই ২১ লক্ষ টন তেল কেনার সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়।

বৈঠক শেষে অতিরিক্ত ক্যাবিনেট সচিব জানান, ‘ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে ৬০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হবে। চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে ওই ডিজেল আমদানি করা হবে। পাশাপাশি ভারত, ইন্দোনেশিয়া, আরব আমিরাত, চিন, মালয়েশিয়া এবং থাইল্যান্ডের ৭টি সরকারি প্রতিষ্ঠান থেকে ২০ লাখ ৪০ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হবে। ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল করপোরেশন থেকে ওই তেল আমদানি করা হবে।’

লক্ষ্মীলাভ সঙ্গে প্রেম জীবনে সাফল্য, অগস্টে ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

শুক্রবারে ৪ রাশির জাতকদের সুখবর, অর্থলাভের যোগ কাদের?

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী