ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আগামী ২৭ সেপ্টেম্বর, অর্থাৎ চলতি সপ্তাহে রবিবার খোলা থাকবে ব্যাঙ্ক। বুধবার প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)-র তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘটের আগে গ্রাহকদের প্রয়োজনীয় ব্যাঙ্কিং পরিষেবা যাতে দীর্ঘ সময়ের জন্য ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই এই বিশেষ ব্যবস্থা।

প্রতি সপ্তাহে দু’দিন ছুটি চালু করা, উৎপাদনের ভিত্তিতে আর্থিক সুবিধা দেওয়ার যথাযথ নিয়ম নির্ধারণ-সহ একাধিক দাবিতে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর টানা তিন দিনের ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক কর্মী ও অফিসারদের সাতটি ইউনিয়নের যৌথ মঞ্চ ‘ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস’ (UFBU)। ধর্মঘটের আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় ব্যাঙ্কিং পরিষেবা টানা পাঁচ দিন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রয়োজনীয় ব্যাঙ্কিং পরিষেবা যাতে দীর্ঘ সময়ের জন্য ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে আগাম পদক্ষেপ করেছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, ২৭সেপ্টেম্বর রবিবার সমস্ত সরকারি খাতের ব্যাঙ্ক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক স্বাভাবিকভাবে কাজ করবে। শুধু ব্যাঙ্কের শাখা নয়, ওই দিন সমস্ত ব্যাঙ্ক কার্যালয়, এটিএম-সংযুক্ত শাখা এবং কারেন্সি চেস্টও পূর্ণমাত্রায় চালু রাখার অনুমোদন দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

আরও পড়ুনঃ অন্নপূর্ণা ও বিধবা ভাতা নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের, অক্টোবরের টাকা পেতে মানতে হবে এই নিয়ম

অর্থ মন্ত্রক ২৩ সেপ্টেম্বরের এক বিবৃতিতে জানিয়েছেন, ২৬ ও ২৭ সেপ্টেম্বরের সাপ্তাহিক ছুটির পর তিন দিনের ধর্মঘট হলে গ্রাহকদের দীর্ঘ সময় ধরে সমস্যায় পড়তে হতে পারে। সাধারণ মানুষের অত্যাবশ্যকীয় ব্যাঙ্কিং চাহিদা যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করতেই ২৭ সেপ্টেম্বর রবিবার ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা