অন্নপূর্ণা ও বিধবা ভাতা নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের, অক্টোবরের টাকা পেতে মানতে হবে এই নিয়ম

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের মহিলা উপভোক্তাদের জন্য অন্নপূর্ণা যোজনা ও বিধবা ভাতা নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। এতদিন কোনও কোনও উপভোক্তা দুই প্রকল্পেরই সুবিধা পেয়ে থাকলেও এবার থেকে একই সঙ্গে দু’টির টাকা পাওয়া যাবে না। নির্দিষ্ট নিয়ম মেনে তাঁদের যে কোনও একটি প্রকল্প বেছে নিতে হবে।

বর্তমানে অন্নপূর্ণা যোজনায় যোগ্য মহিলা উপভোক্তাদের মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। অন্যদিকে বিধবা ভাতার পরিমাণ বাড়িয়ে মাসে ১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। ফলে দুই প্রকল্পের সুবিধা পাওয়া মহিলাদের সামনে এবার একটি প্রকল্প বেছে নেওয়ার সুযোগ থাকছে। রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতরের সচিবের তরফে কলকাতা পুরসভার কমিশনার এবং সমস্ত জেলাশাসকের কাছে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, যে বিধবা ভাতা প্রাপক বর্তমানে অন্নপূর্ণা যোজনার সুবিধাও পাচ্ছেন, তাঁকে লিখিতভাবে জানাতে হবে তিনি কোন প্রকল্পের আর্থিক সাহায্য চালু রাখতে চান। এর জন্য উপভোক্তাকে নির্দিষ্ট ফর্ম পূরণ করে নিজের পছন্দ জানাতে হবে। দফতরের তথ্য অনুযায়ী, অন্নপূর্ণা যোজনার পাশাপাশি বিধবা ভাতা পাওয়া উপভোক্তাদের তালিকা ইতিমধ্যেই ‘সমর্থ’ পোর্টালে রয়েছে। সেই তালিকা অনুযায়ী প্রত্যেকের কাছ থেকে পছন্দের ‘অপশন’ সংগ্রহ করে পোর্টালে আপলোড করতে হবে প্রশাসনকে।

আরও পড়ুন: দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

অর্থাৎ, কোনও উপভোক্তা চাইলে ১ হাজার ৫০০ টাকার বিধবা ভাতা চালু রাখতে পারেন। আবার তিনি চাইলে বিধবা ভাতা ছেড়ে ৩ হাজার টাকার অন্নপূর্ণা যোজনা বেছে নিতে পারেন। একই সঙ্গে দুই প্রকল্পের টাকা নেওয়ার সুযোগ থাকছে না। সরকারের নির্দেশ অনুযায়ী, এই ‘অপশন’ সংগ্রহ এবং পোর্টালে তথ্য আপলোডের প্রক্রিয়া ২৮/২৯ সেপ্টেম্বর এর মধ্যে সম্পন্ন করার কথা জানানো হয়েছে। উপভোক্তাদের কাছ থেকে নির্দিষ্ট ফরম্যাটে লিখিত সম্মতিও নেওয়া হবে। তবে বিশেষভাবে সক্ষম মহিলা উপভোক্তাদের ক্ষেত্রে আলাদা সুবিধা থাকার কথা প্রশাসনিক সূত্রে আগে জানানো হয়েছিল। তাঁদের ক্ষেত্রে দুই প্রকল্পের সুবিধা পাওয়ার বিষয়টি ব্যতিক্রম হিসেবে বিবেচিত হতে পারে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক