বছর শুরুতেই জোর ধাক্কা! পকেটে পড়বে টান, আজ থেকেই বাড়ছে এসি-ফ্রিজের দাম

বছর শুরুতেই জোর ধাক্কা! বৃহস্পতিবার (১ জানুয়ারী ২০২৬) থেকে ইলেকট্রনিক্স জিনিসপত্রের দাম বাড়ছে। কেননা আজ থেকে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সির (BEE) স্টার রেটিং সংক্রান্ত কঠোর নিয়ম কার্যকর হচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধি: বছর শুরুতেই জোর ধাক্কা! বৃহস্পতিবার (১ জানুয়ারী ২০২৬) থেকে ইলেকট্রনিক্স জিনিসপত্রের দাম বাড়ছে। কেননা আজ থেকে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সির (BEE) স্টার রেটিং সংক্রান্ত কঠোর নিয়ম কার্যকর হচ্ছে। অর্থাৎ এবার থেকে BEE রেটিং অনুযায়ী, ইলেকট্রনিক্স জিনিসপত্রের দাম বাড়বে। যার মধ্যে নতুন ৫-স্টার এসি, রেফ্রিজারেটর এবং অন্যান্য শীতলকারী পণ্যের দাম বৃদ্ধি পাবে। একটি সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে, নতুন BEE স্টার রেটিং সংক্রান্ত নিয়ম ১ জানুয়ারী অর্থাৎ আজ থেকে কার্যকর হবে।

আর নতুন BEE স্টার রেটিং নিয়ম অনুযায়ী, এয়ার কন্ডিশনার এবং রেফ্রিজারেটরের দাম ৫ থেকে ১০ শতাংশ বৃদ্ধি পাবে। যার ফলে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের পকেটে ছ্যাঁকা লাগতে পারে। গত সেপ্টেম্বরে জিএসটি হ্রাসের পর, এসির দাম ১০% পর্যন্ত কমানো হয়েছিল। যা গ্রাহক দের মুখে হাসি ফুটিয়েছিল। কিন্তু নতুন বছর শুরুর সঙ্গে সঙ্গে ফের আমজনতার মাথায় চিন্তার ভাঁজ। কেননা নতুন BEE স্টার নিয়ম কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে, ইলেকট্রিনিক্স জিনিসপত্রের দাম আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

BEE স্টার রেটিং কী?

মোটামুটি সবাই এসি, রেফ্রিজারেটর, টিভি, অথবা ওয়াশিং মেশিনে স্টার রেটিং দেখেছেন। এর মানে হল, জিনিসপত্রের উপর দেওয়া স্টার অনুযায়ী, বোঝা যায়, এতে কতটা বিদ্যুৎ খরচা হবে! অর্থাৎ ৫-স্টার রেটিং নির্দেশ করে যে কোনও ইলেকট্রনিক্স জিনিসের বিদ্যুৎ কতটা খরচ হবে। ১ স্টার রেটিংও আছে। কিন্তু ৫ স্টার রেটিং সবচেয়ে বেশি শক্তি সাশ্রয়ী। BEE স্টার রেটিং নিয়মাবলীতে পরিবর্তনের ফলে, ব্যবহারকারীরা উন্নত বিদ্যুৎ সাশ্রয়ের অভিজ্ঞতা পাবেন। নতুন ৫-স্টার এসি এখন পুরনো ৫-স্টার এসির তুলনায় বেশি বিদ্যুৎ সাশ্রয় প্রদান করবে। ২০২৫ সালে যেটিকে ৫-স্টার হিসেবে বিবেচনা করা হত, তা ২০২৬ সালে ৪-স্টার হিসেবে বিবেচিত হবে।

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি