চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর, তথ্য প্রযুক্তিতে বাংলায় লগ্নির সিদ্ধান্ত দূই ব্রিটিশ সংস্থার

Share:

নিজস্ব প্রতিনিধি : লগ্নি ঝুলি নিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে পা রাখবে দুই ব্রিটিশ তথ্যপ্রযুক্তি সংস্থা। এই নিয়ে রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়ের সঙ্গে বৈঠকও হয়। মন্ত্রী জানান, প্রতিনিধি দলটি সোমবার সিলিকন ভ্যালি, ব্রিটিশ টেলিকম এবং টিসিএসের ক্যাম্পাস ঘুরে দেখেছে। এই দিনের বৈঠককে ইতিবাচক বলেই আখ্যা দিয়েছেন বাবুল সুপ্রিয়। এবার এই কথা ঘোষণা করলেন কলকাতায় ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার অ্যান্ড্রু ফ্লেমিং। ব্রিটেন থেকে ১৭ জনের যে প্রতিনিধি দল সোম ও মঙ্গলবার রাজ্য সফরে এসেছে, তাতে লগ্নিতে আগ্রহী সংস্থা দু’টির শীর্য কর্তারাও রয়েছেন।

এই নিয়ে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ফ্লেমিং জানান, রেডক এবং প্রেফারি নামের ওই দুই সংস্থা কলকাতায় লগ্নির সিদ্ধান্ত নিয়েছে। এতে প্রত্যক্ষ ভাবে ৬০০-র বেশি কর্মসংস্থান হবে।

যদিও তবে কত টাকা লগ্নি করা হবে এই বিষয়ে কিছুই জানা যায় নি। এই সংস্থা তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে কাজ করে তারা। একইসঙ্গে ফ্লেমিং জানান, এই রাজ্যে লগ্নি করার বেশ কয়েকটি কারণ রয়েছে। এগুলি হল— দক্ষ কর্মী পাওয়ার সুবিধা, তুলনায় কম খরচ এবং কর্মীদের মধ্যে চাকরি ছাড়ার প্রবণতা কম থাকা। প্রতিনিধি দলের সদস্যেরা এই বিষয়গুলির উপর আলাদা করে গুরুত্ব দিয়েছেন।

পাশাপাশি এই উদ্যোগে ভীষণ খুশি হয়েছেন বাবুল সুপ্রিয়। এই উদ্যোগের প্রশংসা করে তিনি জানান, ‘রাজ্য গত ক’বছরে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে যা যা কাজ করেছে, সেগুলি সোমবার ঘুরে দেখেছেন প্রতিনিধি দলের সদস্যেরা।তাঁদের অনেকেই এখানে লগ্নিতে আগ্রহী। এর মধ্যে যে সংস্থাগুলি ইতিমধ্যেই বিনিয়োগ করবে বলে ঠিক করেছে, তাদের সমস্ত রকমের সহযোগিতা করবে আমাদের তথ্যপ্রযুক্তি দফতর। বিষয়টি অত্যন্ত মনযোগ সহকারে দেখা হচ্ছে।’

‘আমার ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’