২০০ টাকারও কমে আকর্ষনীয় প্ল্যান BSNL-এর, ঘুম, উবেছে Airtel-Jio-র

Share:

নিজস্ব প্রতিনিধি: বেশ কয়েকমাস আগেই আচমকা মোবাইল রিচার্জের খরচ বাড়িয়ে দেয় দেশের একাধিক টেলিকম সংস্থা। এর ফলে এক ধাক্কায় রিচার্জ প্ল্যানগুলির মূল্যবৃদ্ধি ঘটে(Recharge Plan Price Hike)। শুধু Jio নয়, পাল্লা দিয়ে নিজেদের রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়িয়েছে Airtel এবং Vi-এর মতো সংস্থা। একমাত্র BSNL-এর রিচার্জ প্ল্যানগুলিই তুলনামূলক অনেকখানি সস্তা। সেই কারণেই বহু মানুষ নিজেদের সিম BSNL-এ পোর্ট করিয়ে নেন। BSNL-এর সিম কেনার হিড়িক পড়ে যায় গোটা দেশ জুড়ে। এই সিমের চাহিদা বাড়তে থাকলেও রিচার্জ প্ল্যানগুলির মূল্যবৃদ্ধি করা হয়নি উল্টে পরিষেবা আরও উন্নত করার তাগিদে বসছে নয়া টাওয়ার।

যারা খুব বেশি মোবাইল ব্যবহার করতে পছন্দ করেন না, শুধুমাত্র দরকারেই ফোন কাজে লাগে তাঁদের জন্য BSNL-এর একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান রয়েছে। এটি যেমন সস্তা তেমন কার্যকরী। মাত্র ২০০ টাকারও কম খরচে আপনি এই সুবিধা পেতে পারেন। চলুন দেখে নেওয়া যাক ২০০ টাকারও কম খরচ যুক্ত প্ল্যানে কি কি সুবিধা দেবে BSNL-

এর জন্য প্রথমেই আপনাকে ১৯৭ টাকার রিচার্জ প্যাকটি বেছে নিতে হবে। এই প্ল্যানের মেয়াদ থাকবে ৭০ দিন। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিংয়ের পাশাপাশি রয়েছে প্রতিদিন ১০০ টি SMS এর সুবিধা। শুধু তাই নয়, প্রতিদিন ২জিবি করে ইন্টারনেট পাওয়া যাবে এই প্যাকের মাধ্যমে। পরিশেষে আসল বিষয়টি বলে দেওয়া দরকার। এই সকল পরিষেবা মিলবে প্রথম ১৫ দিনের জন্য। তবে এই রিচার্জ প্যাকটির কারণে আপনার সিম ৭০ দিন পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। যারা শুধুমাত্র সিম চালু রাখার জন্য রিচার্জ করেন তাঁদের জন্য এই প্ল্যান একেবারেই আদর্শ। অল্প খরচের মধ্যেই কাজ মিটে যাবে।

প্রসঙ্গত উল্লেখ্য, Jio-Airtel-Vi এর মতো সংস্থার সিমগুলি প্রতি মাসে চালু রাখতে খরচ হয় প্রায় ২০০-২৫০ টাকা, সেখানে মাত্র ১৯৭ টাকায় প্রায় ৭০ দিন পর্যন্ত সক্রিয় রাখা যায় BSNL-এর সিম। ফলে বিকল্প ব্যবস্থা হিসেবে এই রিচার্জ অত্যন্ত কার্যকরী। আগামীদিনে BSNL-এর নেটওয়ার্ক আরও পোক্ত করার চেষ্টা চলছে ফলে ভবিষ্যতে পরিষেবা নিয়ে সমস্যা এবং অভিযোগ কমবে বলেই আশা করা যায়।

নকল MBBS সার্টিফিকেট নিয়েই করেছেন অস্ত্রোপচার, রাজ্যজুড়ে ৫ ভুয়ো চিকিৎসকের হদিশ

গা ঢাকা দিয়ে হল না শেষরক্ষা, চেন্নাই থেকে গ্রেফতার খুনে অভিযুক্ত তৃণমূলের উপ-প্রধান

ফের উত্তপ্ত হরমুজে! বাণিজ্যিক জাহাজে ধাক্কায় নিহত ১, আহত একাধিক

নেপাল বিপর্যয়ের ১৭ দিন পার, চিনে অক্ষত রয়েছে স্ত্রী শর্মিষ্ঠা, বিশ্বাস মুকুল পুত্র শুভ্রাংশুর

খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবল জাহাজ, সলিল সমাধি ১, নিখোঁজ বহু

লুকিয়ে প্রেমিকার বাড়িতে হাজির প্রেমিক! হাতেনাতে ধরল গ্রামবাসীরা, তার পর…

সাতসকালে শক্তিনগর জেলা হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার বৃদ্ধের ঝুলন্ত দেহ

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট