কাল থেকে সংসদের বাজেট অধিবেশন

এবারের বাজেটও ডিজিটাল।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংসদের বাজেট অধিবেশন শুরু হবে সোমবার থেকে। ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ পেশ করবেন ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট। এই বাজেট কার্যত অর্থমন্ত্রীর কাছে অগ্নিপরীক্ষা। আমআদমি যেমন তাকিয়ে, তাকিয়ে শিল্পপতি থেকে শুরু করে ছোট-খাটো বিনিয়োগকারীরা। কর ছাড়ের উর্ধ্বসীমা জানার ব্যাপারে সকলেরই কম-বেশি আগ্রহ থাকে। পাশাপাশি অতিমারিতে ভেঙে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে মোদি সরকারের অর্থমন্ত্রী কী পদক্ষেপ করে সে দিকে তাকিয়ে কার্যত সব পক্ষ।

এবারের বাজেটও ডিজিটাল। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এই নিয়ে দ্বিতীয়বার অর্থমন্ত্রী বাজেট পেশ করবেন। পাশাপাশি বাজেট হিন্দি এবং ইংরেজিতে পড়ার সংস্থান রয়েছে। কেন্দ্রীয় বাজেট মোবাইল অ্যাপে পড়া যাবে এই বাজেট।

গত কয়েকদিন ধরেই শেয়ারবাজার পতনের মুখ দেখেছে। বাজার খুলতে খুলতে গায়েব হয়েছে লক্ষ টাকা। অধিকাংশ নামি সংস্থার শেয়ার মার খেয়েছে। ফলে, শেয়ারবাজার ফের চাঙ্গা হবে কি না, সে দিকে তাকিয়ে বাজার বিশেষজ্ঞরা।

পাশাপাশি পাঁচ রাজ্যে রয়েছে বিধানসভা ভোট। ফলে, সেই সব রাজ্যের জন্য মোদি সরকারের তরফ থেকে কোনও উপহার ঘোষণা হয় কি না, সেটাও নজরে রয়েছে।

স্বাধীনতার পর থেকে চলে আসে ব্রিফকেসের পরিবর্তে লাল কাপড়ে মোড়া ‘বই-খাতা’য় বাজেট পেশের প্রথা চালু করেছিলেন নির্মলাই। করোনা আবহে গত বছর সেই ‘বই-খাতা’র জায়গায় ট্য়াবে প্রথম ডিজিটাল বাজেট পেশ করেন তিনি। এ বছরও ফের ডিজিটাল বাজেটই পেশ করতে চলেছেন তিনি।

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের