বদলে যাচ্ছে ফুড ডেলিভারি সংস্থা ‘Zomato’-র নাম, কী নাম হচ্ছে?

নাম পরিবর্তনের সিদ্ধান্ত কোম্পানির জন্যে একটি নতুন অধ্যায়, কারণ জ্যোমেটো খাদ্য সরবরাহের বাইরেও অন্যান্য খাতে ব্যবসা সম্প্রসারণ করতে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নাম পরিবর্তন হতে চলেছে জনপ্রিয় ফুড ডেলিভারি সংস্থা Zomato-র। ইতিমধ্যেই কোম্পানির বোর্ড নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে। সংস্থার সিইও দীপিন্দর গোয়েল সম্প্রতি তাঁর শেয়ারহোল্ডারদের কাছে লেখা চিঠিতে এই তথ্য দিয়েছেন। তবে ডেলিভারি সংস্থার ব্র্যান্ডের নাম পরিবর্তন হচ্ছে না, নাম জ্যোমেটোই থাকবে। শুধুমাত্র কোম্পানির নাম পরিবর্তন হয়ে ‘ইটারনাল লিমিটেড’ নামে পরিচিত হবে। কিন্তু কেন জ্যোমেটো কোম্পানির নাম পরিবর্তন হবে?

এই প্রসঙ্গে কোম্পানির সিইও জানিয়েছেন, ‘নাম পরিবর্তনের সিদ্ধান্ত কোম্পানির জন্যে একটি নতুন অধ্যায়, কারণ জ্যোমেটো খাদ্য সরবরাহের বাইরেও অন্যান্য খাতে ব্যবসা সম্প্রসারণ করতে চলেছে। আমরা যখন থেকে ব্লিংকিটের সঙ্গে সংযুক্ত হয়েছি, তখন থেকেই আমরা কোম্পানি এবং ব্র্যান্ড বা অ্যাপের পার্থক্যের জন্যে ‘ইটারনাল’ শব্দটি ব্যবহার করা শুরু করি। কিন্তু কখনই তা প্রকাশ্যে ঘোষণা করা হয়নি। আমরা ভেবেছিলাম যেদিন থেকে আমরা খাদ্য সরবরাহের পাশাপাশি মুদিখানার নানা সরঞ্জাম এবং টিকিটিংয়ের মতো আরও বিশেষ কিছু সরবরাহ করতে পারবো, এবং এই ব্যবসায় আমরা ভাল ভবিষ্যত দেখতে পারবো, তখন আমরা প্রকাশ্যে কোম্পানির নাম পরিবর্তনের কথা জানাবো। এবার মনে হচ্ছে, আমরা ব্লিংকিটের সঙ্গে আমরা আমাদের উজ্জ্বল ভবিষ্যত দেখতে পাচ্ছি।’

তিনি আরও জানিয়েছেন, ‘কোম্পানির নাম পরিবর্তনের সিদ্ধান্তের আগে ২৩ ডিসেম্বর জ্যোমেটো BSE সেনসেক্সের শীর্ষ স্টকগুলির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিল। তাই সেনসেক্সে স্থান পাওয়া প্রথম ভারতীয় টেক স্টার্ট আপ হওয়াটা গর্বের ব্যাপার। এরপরেই আমাদের আত্মবিশ্বাস এবং গ্রাহকদের প্রতি আত্মবিশ্বাস আরও বেড়ে গিয়েছে।’ পাশাপাশি তিনি আরও বলেন, জ্যোমেটো কোম্পানির নাম পরিবর্তন হয়ে ‘ইন্টারনাল’ রাখার ফলে তাঁদের ব্যবসায় উন্নতি লাম সম্ভব। ইন্টারনাল প্রাইভেট লিমিটেডের অধীনে চার ধরনের ব্যবসা থাকবে। যার মধ্যে রয়েছে, জ্যোমেটো, ব্লিংকিট, ডিস্ট্রিক্ট এবং হাইপারপিওর।শেয়ারহোল্ডাররা নাম পরিবর্তনের অনুমোদন করলে কোম্পানি তার কর্পোরেট ওয়েবসাইট zomato.Com থেকে eEernal. Com রাখবে। আর স্টিকারও Zomato থেকে Eternal-এ পরিবর্তিত হবে।

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট