Silicon Valley Bank-এর পতনে জেরবার মুম্বইয়ের SVC Co-operative Bank

নাম বিভ্রাটের জেরে মার্কিন ব্যাঙ্কের বন্ধ হয়ে যাওয়ায় ভারতে ধাক্কা লেগেছে মুম্বইয়ের একটি সমবায় ব্যাঙ্কে যা ১১৬ বছরের পুরাতন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নামের ক্ষেত্রে মিল রয়েছে। শুধু এইটুকুই। কিন্তু তার জেরেই হুলুস্থুল দশা। মার্কিন ব্যাঙ্ক Silicon Valley’র কার্যত অপমৃত্যু ঘটে গিয়েছে। তাঁর আঁচ মার্কিন(USA) অর্থনীতিতে তো পড়ছেন, বিশ্বের অর্থনীতিতেও পড়ছে। সেই ঘটনার প্রভাব এসে পড়েছে মার্কিন মুলুক থেকে ১৩ হাজার কিমি দূরে থাকা ভারতের(India) মুম্বইয়ের(Mumbai) বুকে। সেখানে থাকা SVC Co-operative Bank-এর শেয়ার আবার হু হু করে কমতে থাকে তাই নয়, শেয়ারহোল্ডাররা সেই ব্যাঙ্কের শেয়ার বিক্রি করে দিতে থাকেন একাধারে। তার জেরে নড়েচড়ে বসতে হয় SVC Co-operative Bank কর্তৃপক্ষকে।

আরও পড়ুন Rahul Gandhi-কে ঘাড় ধাক্কা দিয়ে ভারত ছাড়ার নিদান সাধ্বী প্রজ্ঞার

SVC Co-operative Bank ১১৬ বছরের পুরাতন একটি সমবায় ব্যাঙ্ক। কিন্তু তার নামের সঙ্গে মিল রয়েছে মার্কিন Silicon Valley Bank-এর। কেননা Silicon Valley Bank-এর সংক্ষেপ রূপ হল SVB, আর SVC Co-operative Bank-এর সংক্ষেপ রূপ হল SVC। প্রথম দুটি অক্ষর এক এবং শেষ অক্ষরটির মধ্যে খুবই মিল থাকায় অনেকেই মনে করছিলেন দুটি ব্যাঙ্কই কার্যত এক। আর তার জেরেই দেখা যায় শেয়ার বাজারে হু হু করে কমে যাচ্ছিল মুম্বইয়ের SVC Co-operative Bank-এর শেয়ারের দাম। সেই সঙ্গে এই ব্যাঙ্কের অনেক শেয়ারহোল্ডার তাঁদের শেয়ার বিক্রি করে দিতে উঠে পড়ে লাগেন। পাশাপাশি এই ব্যাঙ্কের গ্রাহকেরা নানা শাখায় ভিড় জমান তাঁদের সঞ্চিত অর্থ সেখান থেকে তুলে নিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে শেষে ব্যাঙ্ক কর্তৃপক্ষ টুইট(Tweet) করে এই দুই ব্যাঙ্কের মধ্যে যে কোনও সম্পর্ক নেই তা খোলসা করেন।

আরও পড়ুন যোগীরাজ্যে ঘুমের মধ্যেই আগুনে পুড়ে মৃত ৩ শিশু সহ দম্পতি

সেই টুইটেই মুম্বইয়ের SVC Co-operative Bank-এর তরফে জানানো হয়, ‘SVC Bank মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়(California) অবস্থিত Silicon Valley Bank বা SVB-র সঙ্গে সম্পূর্ণভাবে সম্পর্কহীন। আমরা আমাদের সদস্য, গ্রাহক এবং অন্যান্য স্টেকহোল্ডারদের ব্র্যান্ডের নামের সাথে মিলের ইঙ্গিত করে এমন অসাধু উপাদানগুলির দ্বারা ভিত্তিহীন গুজব এবং ভ্রান্ত খবরে কান না দেওয়ার জন্য অনুরোধ করছি। যা বা যারা SVC Bank-এর Brand Value তথা ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করবেন তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার আমাদের আছে। আর আমরা সেটা করব।’

আজকের রাশিফল: অবিবাহিতদের জন্যে সুখবর! বিয়ে পাকা হবে, পরিবারে বাজবে সানাই

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত