বাসস্থান বদলালেও দরকার নেই নতুন ভোটার কার্ডের

নতুন করে আর ভোটার কার্ডের আবেদন জানাতে হবে না। বাসস্থান বদলালেও পুরানো কার্ডই শুধুমাত্র কিছু সংশোধন করলেই মিলবে সুরাহা

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্মসূত্রে কিংবা চিরতরে নিজের বাসস্থান ছেড়ে ভিন রাজ্যে বা জায়গায় গেলে নতুন ভোটার কার্ডের প্রয়োজন নেই। ২০২১ সাল থেকেই সেই সুবিধা নিয়ে এসেছে জাতীয় নির্বাচন কমিশন। আগামী ২৫ শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস তার আগেই সেই নিয়মের কথা জানানো হচ্ছে কমিশনের তরফে। আগে কোনও ব্যক্তি নির্দিষ্ট স্থানের বাসিন্দা হলে বা বিয়ের পর নাম, পদবি ও বাসস্থান বদলাতে ফের আবেদন জানাতে হত। তাতে সময় লাগত, অনেক সময় ভোটদানেও বিরত থাকতেন অনেকেই। তাই সেই নিয়মে সংশোধন আগেই করে আনা হয়েছে e-EPIC কার্ড। ভোটার আইডি কার্ডের অ-সম্পাদনাযোগ্য এবং সুরক্ষিত পিডিএফ সংস্করণ হল এই e-EPIC, যা যে কেউ সহজেই মোবাইল বা কম্পিউটারের সাহায্যে ডাউনলোড করতে পারেন এবং ডিজি লকারে e-EPIC আপলোড করতে পারেন।

এর ফলে জাতীয় নির্বাচন কমিশনের সাইটে ভোটার কার্ডের এপিক নম্বর দিয়ে সার্চ করেন সেই জায়গায় নতুন বাসস্থানের ঠিকানা দিয়ে সফট কপির ফরম্যাটে ডাউনলোড করে e-EPIC কার্ড রূপে সংস্করণ করা যাচ্ছে। তাতে নাগরিকরা আর হয়রানির স্বীকার হচ্ছেন না।

e-EPIC ডাউনলোড করার প্রক্রিয়া

১. প্রথমে http://www.nvsp.in ওয়েবসাইটে লগইন করুন।
২. লগইন করার পর ‘ই-এপিক’ কার্ডের অপশনে ক্লিক করুন।
৩. ইউজারের নাম এবং পাসওয়ার্ড রেজিস্টার করুন এবং কেওয়াইসি সম্পূর্ণ করতে ‘ই-কেওয়াইসি’ অপশনে ক্লিক করুন।
৪. এরপর ফেস ডেটা ভেরিফিকেশন করুন এবং ই-কেওয়াইসি সম্পূর্ণ করতে আপনার মোবাইল নম্বর আপডেট করুন।
৫. এই প্রক্রিয়াটি শেষ হওয়ার পরে ডাউনলোড করুন আপনার ই-এপিক।

নতুন করে আর ভোটার কার্ডের আবেদন জানাতে হবে না। বাসস্থান বদলালেও পুরানো কার্ডই শুধুমাত্র কিছু সংশোধন করলেই মিলবে সুরাহা।

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

ইউনিফর্ম পরে ডিউটিতে গিয়ে রাস্তায় শুয়ে গড়াগড়ি জওয়ানের, তারপরের ঘটনা শুনলে অবাক হবেন…

নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ, আটক ১

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

আভা আইডি তৈরিতে দেরি, লাইনে দাঁড়িয়ে কালঘাম ছুটছে রোগী-পরিজনদের, চাঞ্চল্য বাঁকুড়ায়

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

বাড়িতে ডেকে এনে শিশুকে যৌন হেনস্থা প্রৌঢ়ের, শোরগোল গড়ফায়

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা