Loading live market data...
Loading active stocks...
Connecting...

ঘরে বসেই SBI থেকে মাসে রোজগার হতে পারে মোটা টাকা! কীভাবে জানুন

SBI ATM Franchise নিয়ে আপনি রোজগার করতে পারেন মাসে ৪০ থেকে ৪৫ হাজার টাকা পর্যন্ত। তবে এক্ষেত্রে আপনার বাড়ি বা দোকান হতে হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়িতে ৫০-৮০ বর্গফুট বাড়তি জায়গা আছে? তাহলে সামান্য কয়েকটি শর্ত পূরণ করতে পারলে দেশের বৃহত্তম ব্যাঙ্কের সঙ্গে গাঁটছড়া বেঁধে মাসে রোজগার করতে পারেন মোটা টাকা। SBI ATM Franchise নিয়ে আপনি রোজগার করতে পারেন মাসে ৪০ থেকে ৪৫ হাজার টাকা পর্যন্ত। তবে এক্ষেত্রে আপনার বাড়ি বা দোকান হতে হবে অন্য যে কোনও ATM থেকে কমপক্ষে 100 মিটার দূরে। আর ২৪X৭ অর্থাৎ সর্বক্ষণ বাড়িতে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা রাখতে হবে। তবেই আপনি SBI ATM Franchise-র জন্য আবেদন করতে পারবেন। এবার জেনে নেওয়া যাক কোন পদ্ধতিতে আবেদন করবেন।

SBI ATM Franchise নিতে হলে কী কী প্রয়োজন?

আপনার ব্যবসার জায়গাটি অবশ্যই গ্রাউন্ড ফ্লোরে হতে হবে। এবং জায়গাটি যেন সবসময় ১ KW ইলেকট্রিসিটি পায় তাও দেখতে হবে। আপনার নিজের বাড়ি হলে কোনও কথা নেই, তবে ভাড়া নিলে অবশ্যই বাড়ির মালিকের নো অবজেকশন সার্টিফিকেট (NOC) দেখাতে হবে। SBI ATM Franchise নিতে গেলে কোনও ব্যক্তির ঠিকানার প্রমাণপত্র হিসেবে থাকতে হবে রেশন কার্ড, ইলেকট্রিসিটি বিল। এছাড়া বিভিন্ন প্রমাণপত্র হিসেবে জমা করতে হবে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ডের ফটোকপি। পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস জমা করতে হবে। অবশ্যই ট্রেড লাইসেন্স ও জিএসটি নম্বর থাকতে হবে।

জেনে রাখুন সিকিউরিটি মানি হিসেবে ২ লক্ষ টাকা দিতে হতে পারে। যা পরবর্তীতে ফেরত যোগ্য। তবে এটাও জেনে রাখুন এসবিআই সরাসরি ATM Franchise দেয় না। কোনও থার্ড পার্টির মাধ্যমেই এই সুযোগ দেয়। এক্ষেত্রে থার্ড পার্টি কোম্পানিগুলির মাধ্যমে এই আবেদন করা যেতে পারে। অর্থাৎ, Tata Indicash, Muthoot ATM ও India One ATM-এর মতো সংস্থাগুলির মাধ্যমে কোনও ব্যক্তি ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করতে পারেন।

কত টাকা আয় হতে পারে ATM Franchise নিলে?

প্রতিটি নগদ লেনদেনের ক্ষেত্রে ৮ টাকা করে পাওয়া যাবে। আবার যদি লেনদেন নাও হয়, অর্থাৎ শুধু কার্ড পাঞ্চ হয়েছে তা হলেও ২ টাকা করে পাবেন। এই হিসেবে প্রতিদিন নগদ ও কার্ড পাঞ্চের মাধ্যমে যদি ২৫০টির বেশি লেনদেন হয় তবে মাসে আপনার রোজগার হতে পারে ৪০ থেকে ৪৫ হাজার টাকা পর্যন্ত।

সঠিক ভাগ্য গণনার পুরস্কার, ব্যক্তিগত জ্যোতিষীকে ওএসডি পদে বসালেন মুখ্যমন্ত্রী

কাঁকসায় বিজেপি নেতা খুনে সিবিআই তদন্তের দাবি পরিবারের

মন্দিরে রাখা জলের কল চুরি করে চম্পট জোমাটো ডেলিভারি বয়ের, কীর্তি বন্দি সিসিটিভিতে

গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল, কোন অভিযোগে?

মালদা সীমান্তে ২২ কিলোমিটার এলাকায় কাঁটাতার দেওয়ার জন্য জমি দিতে প্রস্তুত কৃষকরা

ব্যাটারদের দাপটে পিছিয়ে পড়ছেন টি-টোয়েন্টি বোলাররা? বড় মন্তব্য দ্রাবিড়ের

বিজেপি প্রার্থীকে মারধর! সাসপেন্ড বারুইপুর থানার আইসি এবং সাব ইনস্পেক্টর

মদের দোকান বন্ধে বিজয়ের বড় পদক্ষেপ, কী বললেন কমল হাসান ও বিশাল?

প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল ৩ মে-র NEET UG, তদন্তে সিবিআই

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথের খুনের পিছনে কে? তদন্তে CBI

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭, আহত একাধিক

সুরঙ্গের ভিতরে বিলাসবহুল ঘরের হদিশ, তৃণমূল নেতার ঘনিষ্ঠের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ

‘‌আপনারা এই রাজ্যে বিনিয়োগ করুন, অসুবিধা হবে না’‌, বণিকসভায় বার্তা শমীকের