পরিবেশবান্ধব ও পকেট ফ্রেন্ডলি! ইথানলে চলা শীর্ষ ৫টি বাইক, যা কেনা হবে লাভজনক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পেট্রোলের বিকল্প জ্বালানির ব্যবহার বাড়াতে উদ্যোগী কেন্দ্র সরকার। সেই লক্ষ্যেই ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে E85 ফ্লেক্স ফুয়েল মোটরসাইকেল। এই বাইকগুলি E20 থেকে E85 (৮৫ শতাংশ ইথানল ও ১৫ শতাংশ পেট্রোল) পর্যন্ত বিভিন্ন অনুপাতে ইথানল মিশ্রিত জ্বালানিতে চলতে পারে। এতে একদিকে যেমন জ্বালানির আমদানি নির্ভরতা কমবে, তেমনই কার্বন নির্গমনও হ্রাস পাবে। ফ্লেক্স ফুয়েল প্রযুক্তিযুক্ত মোটরসাইকেলের ইঞ্জিন এমনভাবে তৈরি করা হয়, যাতে তা বিভিন্ন মাত্রার ইথানল মিশ্রিত জ্বালানিতে স্বয়ংক্রিয়ভাবে মানিয়ে নিয়ে চলতে পারে। ফলে আলাদা করে কোনও পরিবর্তন করার প্রয়োজন হয় না।

বর্তমানে ভারতে যে E85 ফ্লেক্স-ফুয়েল বাইকগুলি রয়েছে

Hero Splendor+ Flex Fuel

Hero Splendor+ Flex Fuel। বহু বছর ধরে দেশের অন্যতম জনপ্রিয় কমিউটার বাইক Splendor-কে এবার ফ্লেক্সফুয়েল প্রযুক্তির সঙ্গে বাজারে এনেছে সংস্থা। এতেও রয়েছে ৯৭.২ সিসি সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন। তবে E20 থেকে E85 জ্বালানি ব্যবহার উপযোগী করতে ফুয়েল ইনজেকশন, ইঞ্জিন ক্যালিব্রেশন এবং বিভিন্ন পার্টসে পরিবর্তন করা হয়েছে। এক্স শোরুম দাম  ৮২,৭১০ টাকা।

Hero HF Deluxe Flex Fuel

ভারতের সবচেয়ে সাশ্রয়ী E85 সাপোর্টেড মোটরসাইকেলগুলির মধ্যে অন্যতম Hero HF Deluxe Flex Fuel। এই বাইকের এক্স শোরুম দাম ৭২,২৯২ টাকা। বাইকটিতে রয়েছে ৯৭.২ সিসি সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন, যা E20 থেকে E85 পর্যন্ত ইথানল মিশ্রিত জ্বালানিতে চলতে পারে।

Yamaha FZ Blue Flex

২০২৬ সালের জুলাই মাসে ভারতের ফ্লেক্স-ফুয়েল বাইকের বাজারে Yamaha FZ Blue Flex ঢুকেছে। FZ সিরিজের উপর ভিত্তি করে তৈরি। বাইকে রয়েছে ১৪৯ সিসি Blue Core সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন। আর ইঞ্জিনটি E20 থেকে E85 পর্যন্ত ইথানল মিশ্রিত জ্বালানিতে চলতে সমর্থ। 

Suzuki Gixxer SF 250 Flex Fuel

Suzuki Gixxer SF 250 Flex Fuel। যারা ট্যুরিং বা দীর্ঘ দূরত্বের জন্য বেশি ক্ষমতার বাইক খুঁজছেন, তাঁদের জন্য এই মডেলটি বিশেষ আকর্ষণীয় হতে পারে। এতে রয়েছে ২৪৯ সিসি অয়েল কুলড সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন। বাইকের ডিজাইন ও ফিচার স্ট্যান্ডার্ড Gixxer SF 250-এর মতোই রাখা হয়েছে। বাইকের এক্স-শোরুম দাম ২,০০,৮৯৬ টাকা।

ফ্লেক্স ফুয়েল প্রযুক্তির মূল লক্ষ্য হল, পেট্রোলের পাশাপাশি উচ্চমাত্রার ইথানল ব্লেন্ডেড জ্বালানি ব্যবহার করা। ইথানল তুলনামূলকভাবে ডোমেস্টিকভাবে উৎপাদিত হওয়ায় অপরিশোধিত তেল আমদানির উপর নির্ভরতা কমানো সম্ভব। পাশাপাশি কার্বন এমিশন কমিয়ে পরিবেশবান্ধবও হবে। বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক বছরে ভারতে ইথানল ব্যবহারের পরিমাণ আরও বাড়লে বিভিন্ন সংস্থা আরও বেশি ফ্লেক্স ফুয়েল মোটরসাইকেল বাজারে আনতে পারে। ফলে ক্রেতাদের আরও অপশন বাড়বে। 

‘জামাকাপড় খুলে পেটাতাম কিন্তু…’, অভিষেকের ‘দিন পাল্টানো’ মন্তব্যের কড়া জবাব দিলীপের

জেনেরিক ওষুধের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, প্রভাব পড়তে পারে ভারতেও

নাবালিকা স্ত্রী অন্তঃসত্ত্বা হতেই স্বামীর বিরুদ্ধে পকসো মামলা, বাল্যবিবাহে জিরো টলারেন্স লালবাজারের

টানা বিক্ষোভের মুখে সেনাপ্রধানকে সরালেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

দেশের জাতীয় পতাকার জন্মদিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পাহাড়ের কোলে চেল নদীর স্রোত, চলুন ঘুরে আসি উত্তরবঙ্গের নতুন অফবিট গন্তব্য ‘পাপরখেতি’

জলের স্রোতে ভেসে গেলেন একই পরিবারের চারজন, বন্যায় অসমে মৃতের সংখ্যা বেড়ে ৩১

ইরানে টানা ১১তম দিনেও মার্কিন হামলা, তেহরানসহ একাধিক এলাকায় পরপর বিস্ফোরণ

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

যুগান্তকারী সিদ্ধান্ত! সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের

৫৪৫ শূন্যপদে নিয়োগ করছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্নাতক হলেই আবেদন করা যাবে

পরিবেশবান্ধব ও পকেট ফ্রেন্ডলি! ইথানলে চলা শীর্ষ ৫টি বাইক, যা কেনা হবে লাভজনক

জানেন কেন এই শহরকে ‘ব্লু সিটি’ বলা হয়? জানলে অবাক হবেন আপনিও!