পরিবহণ করে ছাড়ে বাংলায় বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়বে বলে আশাবাদী শিল্পমহল

সারা দেশে যত বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয় তার ৯ শতাংশ এখন পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির দখলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গ-সহ পূর্বাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা ও ব্যবহার ক্রমশ বাড়ছে। দু-চাকা থেকে চার-চাকা, ব্যাটারি চালিত সব ধরনের গাড়িই এখন ক্রেতাদের আগ্রহের তালিকায় জায়গা করে নিয়েছে। গাড়ি শিল্প মহল সূত্রে খবর, সারা দেশে যত বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয় তার ৯ শতাংশ এখন পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির দখলে।

সম্প্রতি রাজ্য বাজেটে বৈদ্যুতিক গাড়ির নথিভুক্ত করা জন্য যে অর্থ ( Registration duty ) দিতে হয় এবং রাস্তার কর (Road tax ) দেওয়ার ক্ষেত্রে আগামী দুটি আর্থিক বছরের জন্য ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। শিল্প মহলের মতে, এর ফলে পশ্চিমবঙ্গে বৈদ্যুতিক গাড়ি কেনার ব্যাপারে আরও অনেকেই উৎসাহিত হবেন এবং গাড়ির চাহিদাও বাড়বে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, বৈদ্যুতিক গাড়ি কেনার ব্যাপারে ক্রেতাদের উৎসাহ দেওয়ার পাশাপাশি রাজ্যজুড়ে পর্যাপ্ত চার্জিং স্টেশন গড়ে তোলা দরকার। কারণ গাড়ি কিনে ক্রেতা যদি সহজে এবং কম খরচে ব্যাটারি চার্জ দিতে না পারে তা হলে জটিলতা বাড়বে।

যদিও রাজ্য সরকার বারবারই বলছে, কলকাতা-সহ রাজ্য এবং জাতীয় সড়কগুলির পাশে ধাপে ধাপে চার্জিং স্টেশনের সংখ্যা বাড়ানো হবে। দূষণ রোখার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রাখতে রাজ্য সরকার নিজেও রাস্তায় প্রায় ২০০ বৈদ্যুতিক বাস ধাপে ধাপে বিভিন্ন রুটে চালানো শুরু করবে বলে জানিয়েছে। ইতিমধ্যেই রাজ্য পরিবহণ নিগমের বেশ কিছু ব্যাটারি চালিত বৈদ্যুতিক বাস কলকাতার রাস্তায় চলছেও। পরিবহণ ক্ষেত্রে রাজ্যের এই পদক্ষেপ যা ইতিমধ্যেই বিভিন্ন মহলের প্রশংসা আদায় করে নিতে পেরেছে।

২০২২ – ২৩ অর্থবর্ষের রাজ্য বাজেটে যে কর ছাড়ের সুবিধার কথা ঘোষণা করা হয়েছে, তাতে শহরে বৈদ্যুতিক গাড়ির সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।  উল্লেখ্য, পশ্চিমবঙ্গ-সহ প্রতিটি রাজ্যের নজর এখন বৈদ্যুতিক গাড়ির দিকে। ইতিমধ্যেই বহু রাজ্য বৈদ্যুতিক গাড়ির ব্যাপারে সুনির্দিষ্ট নীতি ঘোষণা করেছে। সম্প্রতি দিল্লি সরকার তো অনলাইনে বৈদ্যুতিক অটো কেনা ও তার নথিভুক্ত করার জন্য একটি পোর্টালই চালু করে দিয়েছে। শুধু তাই নয় বৈদ্যুতিক অটো কেনার জন্য সরকারের পক্ষ থেকে সুদের উপর সহায়তা দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। ধাপে ধাপে পশ্চিমবঙ্গেও চার্জিং স্টেশন গড়ে তোলার মতো উন্নত পরিকাঠামোর পাশাপাশি অন্যান্য আরও কিছু আর্থিক সুবিধা দেওয়ার নীতিও নেওয়া হতে পারে বলে বিভিন্ন মহল মনে করছে।

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী