সুগন্ধীর বিজ্ঞাপনে ধর্ষণ নিয়ে রসিকতা, Layer’r-র বিরুদ্ধে মামলা দিল্লি পুলিশের

সম্প্রতি গ্রাহকদের নজর কাড়তে বিভিন্ন গণমাধ্যমে ‘শট’ ব্র্যান্ডের ( Layer'r SHOT) দুটি বাণিজ্যিক বিজ্ঞাপন ছেড়েছিল বিখ্যাত সুগন্ধী প্রস্তুতকারক সংস্থা লেয়ার।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ধর্ষণ নিয়ে রসিকতা (Rape Jokes) করে বিজ্ঞাপন বানানোর ঠ্যালা হাড়ে-হাড়ে বুঝতে পারছেন বিখ্যাত সুগন্ধী প্রস্তুতকারক লেয়ার (Layer Brand) সংস্থার শীর্ষ কর্তারা। অশ্লীলতার দায়ে আগেই টুইটার (Twitter), ইউটিউব (YouTube) সহ বিভিন্ন মাধ্যমে সম্প্রচার লেয়ারের শট ব্র্যান্ডের (Layer Shot Brand) সুগন্ধীর বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করেছিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক (I & B Ministry)। আর বৃহস্পতিবার দিল্লি মহিলা কমিশনের (Delhi Women Commission) নির্দেশ মেনে সুগন্ধী উ‍ৎপাদককারী সংস্থার বিরুদ্ধে এফআইআর রুজু করল দিল্লি পুলিশ।

সম্প্রতি গ্রাহকদের নজর কাড়তে বিভিন্ন গণমাধ্যমে ‘শট’ ব্র্যান্ডের ( Layer’r SHOT) দুটি বাণিজ্যিক বিজ্ঞাপন ছেড়েছিল বিখ্যাত সুগন্ধী প্রস্তুতকারক সংস্থা লেয়ার। কিন্তু ওই বিজ্ঞাপন প্রকাশের পরেই শোরগোল পড়ে যায়। দুটি বিজ্ঞাপনেই পরোক্ষে ধর্ষণ সংস্কৃতিকে উ‍ৎসাহিত করা হয়েছে বলে নিন্দায় সরব হন নেটা নাগরিক ও সমাজকর্মীরা। তাঁদের বক্তব্য, বিজ্ঞাপনে কু‍ৎসিত ভাষাই ব্যবহার করা হয়নি, মহিলাদের সম্মানকেও আঘাত করা হয়েছে। সামাজিকমাধ্যমে সমালোচনার ঝড় উঠতেই নড়েচড়ে বসে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। দুটি বিজ্ঞাপন নিষিদ্ধ করে তা সরিয়ে ফেলার জন্য টুইটার ও ইউটিউব কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। চাপে পড়ে ক্ষমা চায় সুগন্ধী প্রস্তুতকারক সংস্থাও (Layer’r) ।

যদিও বিতর্কিত বিজ্ঞাপন সম্প্রচারের দায়ে লেয়ারের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়ে দিল্লি পুলিশকে নোটিশ পাঠান দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল।  শেষ পর্যন্ত দিল্লি পুলিশের স্পেশাল সেলের পক্ষ থেকে লেয়ার-এর বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনের ৬৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। দিল্লি পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানানোর পাশাপাশি সংশ্লিষ্ট সুগন্ধী উ‍ৎপাদককারী সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন।   

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ