দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের ঊর্ধ্বমুখী সোনা, পাল্লা দিয়ে বাড়ল রূপোর দামও

নিজস্ব প্রতিনিধি: স্বস্তি মিলছে না কিছুতেই। বুধবারও কলকাতায় উর্ধ্বমুখী সোনার দাম। পাল্লা দিয়ে বাড়ল রূপোর দামও। ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম আগের দিনের চেয়ে বেড়েছে ১৫০ টাকা। ফলে ৪৮ হাজার ছুঁইছুঁই করছে গয়নার সোনার দাম। ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে প্রতি ১০ গ্রামে ১৬০ টাকা। রূপো কেজি প্রতি দাম বেড়েছে ৪০০ টাকা। ফলে বিয়ের মরসুমে সাধারণ মধ্যবিত্তের কপালে চিন্তার বলিরেখা ক্রমশই চওড়া হচ্ছে।
মঙ্গলবারই কলকাতায় ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম এক ধাক্কায় বেড়েছিল ৬০০ টাকা। ফলে অনেকেই আশা করেছিলেন বুধবার হলুদ ধাতুর দাম কমতে পারে। কিন্তু সেই আশায় জল ঢেলে আরও মহার্ঘ হয়েছে গয়নার সোনা। ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ৯০০ টাকা। আর ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১৬০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ২৫০ টাকা। এ নিয়ে টানা সাতদিন ঊর্ধ্বমুখী হলুদ ধাতু। ফলে বিয়ের মরসুমে প্রিয়জনকে সোনার গয়না উপহার দিতে অনেকেই হিমশিম খাচ্ছেন।
মঙ্গলবার সোনার দাম বাড়লেও রূপোর দাম আগের দিনের চেয়ে কমেছিল। কিন্তু সেই স্বস্তি উধাও হল বুধবার সকালেই। প্রতি কেজি রূপোর দাম বেড়েছে ৪০০ টাকা। ফলে ৬২ হাজারের ঘরে পৌঁছেছে নিম্ন মধ্যবিত্তের পছন্দের ধাতু। ব্যবসায়ীদের মতে, সোনা এবং রূপো মহার্ঘ হওয়ায় বিক্রিতেও অনেকটা প্রভাব পড়েছে।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

ফ্ল্যাট বা বাড়ি ভাড়া দেওয়ার পরিকল্পনা? রেসিডেন্সিয়াল না কমার্শিয়াল, জানেন কোথায় বেশি লাভ?

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

শেয়ারবাজারে ফের ধস, ৭৫৭ সূচক কমল সেনসেক্স

শেয়ার বাজারে পতন, কিন্তু গগনচুম্বী সোনা, একলাফে ৬০০০ টাকা বাড়ল রুপোর দাম

নিখুঁত টেক্সট ও স্মার্ট ইমেজ, জিপিটি ইমেজ ২.০ নিয়ে এল নতুন চমক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ