বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করলেন Google-এর সহ প্রতিষ্ঠাতা

৪৮ বছর বয়সী সের্গেই ব্রিন ২০১৫ সালে প্রথম স্ত্রী ও বিখ্যাত মহিলা উদ্যোক্তা অ্যানি উওজসিসিকি-কে ডিভোর্স দিয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: মাইক্রোসফট (Microsoft) প্রতিষ্ঠাতা বিল গেটসের (Bill Gates) পরে আরও এক বিশ্বখ্যাত তথ্যপ্রযুক্তি সংস্থার শীর্ষ কর্তা এবার বিবাহ বিচ্ছেদের পথে হাঁটার সিদ্ধান্ত নিলেন। বিশ্বের সবচেয়ে জনপ্রিয়তম সার্চ ইঞ্জিন ‘গুগল’ (Google) –এর সহ প্রতিষ্ঠাতা ও বিশ্বের ষষ্ঠতম ধনী সের্গেই ব্রিন (Sergey Brin) বর্তমান স্ত্রী নিকোল সানাহানের (Nicole Shanahan) বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারা (Santa Clara, California) আদালতে ওই মামলা দায়ের করেছেন। স্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক তলানিতে এসে দাঁড়িয়েছে জানিয়ে গুগলের সহ প্রতিষ্ঠাতা আদালতকে বলেছেন, ‘বিগড়ে যাওয়া সম্পর্ক কোনওভাবেই শোধরানো যাবে না।’

৪৮ বছর বয়সী সের্গেই ব্রিন (Sergey Brin) ২০১৫ সালে প্রথম স্ত্রী ও বিখ্যাত মহিলা উদ্যোক্তা অ্যানি উওজসিসিকি-কে (23andMe co-founder Anne Wojcicki) ডিভোর্স দিয়েছিলেন। তার পরেই নতুন করে জীবন শুরু করেছিলেন নিকোল সানাহানের (Nicole Shanahan) সঙ্গে। দু’জনের একটি তিন বছরের সন্তানও রয়েছে। যদিও সেই সন্তানের দায়িত্ব কার কাছে থাকবে, তা নিয়ে বিচ্ছেদের আবেদনে স্পষ্ট করে কিছু উল্লেখ করেননি গুগলের সহ প্রতিষ্ঠাতা। তবে তাঁদের বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মামলার শুনানিতে যাতে গোপনীয়তা বজায় রাখা হয়, সেই আর্জি জানিয়েছেন তিনি।

বিচ্ছেদ পেতে নিকোলকে কত টাকার আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে, তা নিয়েও অবশ্য মুখ খোলেননি ব্রিন। তবে গুগলের সহ প্রতিষ্ঠাতার বিবাহ বিচ্ছেদ বিল গেটস ও অ্যামাজন কর্ণধার জেফ বেজোসের মতো মহার্ঘ হবে বলেই মনে করছে ওয়াকিবহাল। বিবাহ বিচ্ছেদের জন্য সঙ্গিনী মিলিন্ডা ফ্রেঞ্চ গেটসকে ১৪৫ বিলিয়ন ডলার দিয়েছিলেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা।

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে মেট্রোর সামনে ঝাঁপ স্বামীর!

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

২৪ বিঘার বাগানবাড়ি, হিন্দু মেয়েদের জোর করে বিয়ে! কাঠগড়ায় গোসাবার মুসলিম নেতা

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’