Apple iPad কে টক্কর দিতে MatePad আনল Huawei, ভারতে আসছে কবে?

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রযুক্তি সংস্থা Huawei  দুটি নতুন ট্যাবলেট (Tablet) লঞ্চ করেছে।  MatePad Pro 12.2 (2024) এবং MatePad Air (2024) । Pro ভ্যারিয়েন্ট Huawei’র সর্বোচ্চ পর্যায়ের ট্যাবলেট (Tablet) হিসাবে আবির্ভূত হয়েছে, যাতে 12.2 ইঞ্চি Dual layer OLED ডিসপ্লে রয়েছে, অন্যদিকে Air মডেলে 12 ইঞ্চি IPS LCD এবং 4টি আকর্ষণীয় রঙের বিকল্প রয়েছে।

নাম শুনে যেমনটা মনে হয়, MatePad Pro 12.2 ট্যাবলেটটি MatePad Air এর থেকে পাতলা (5.5mm) এবং হালকা(508 গ্রাম)। MatePad Air এর পুরুত্ব 5.9mm এবং ওজন 555 গ্রাম।  Pro Tablet-এর ডিসপ্লেটিও চমকে দেওয়ার মতো। Huawei নতুন iPad Pro মডেল এবং তাদের Tandem OLED এর মতো দুটি OLED লেয়ার যোগ করেছে, যা MatePad Pro 12.2 কে সর্বোচ্চ 2000 নিটস পিক ব্রাইটনেস প্রদান করবে। 12.2 ইঞ্চি প্যানেলটিতে 1840 x 2800 pixel রেজোলিউশন, 144Hz রিফ্রেশ রেট এবং 3:2 aspect ratio রয়েছে। Huawei দাবি করেছে, Dual-layer OLED সাধারণ OLED ডিসপ্লেগুলির তুলনায় তিনগুণ বেশি স্থায়ী হবে।

MatePad Air-এ প্রো মডেলের মতো একই রেজোলিউশন, রিফ্রেশ রেট এবং aspect ratio সহ 12 ইঞ্চি IPS LCD রয়েছে। এটি সর্বোচ্চ 1000 নিটস পিক ব্রাইটনেস সমর্থন করে। উভয় ট্যাবলেট (Tablet) ই Huawei’র M-Pencil স্টাইলাসের মাধ্যমে স্টাইলাস ইনপুট (Stylus Input) কে সমর্থন করে।

Huawei নতুন ট্যাবলেট (Tablet) গুলিকে কোন চিপ সেট প্রসেসর চালাচ্ছে তা প্রকাশ করেনি। তবে Pro মডেলটিতে পুরা 70 সিরিজের Kirin 9010 এর একটি  আপডেটেড সংস্করণ থাকার সম্ভাবনা রয়েছে। MatePad Air-এ 8 GB/12 GB RAM এবং 256/512 GB স্টোরেজ রয়েছে, যখন Pro-তে 16 GB RAM এবং 1 TB স্টোরেজ পর্যন্ত কনফিগার করা যায়।

উভয় ট্যাবলেটেই 13 megapixel (মূল) + 8 megapixel (Ultrawide) রিয়ার ক্যামেরা এবং Pro-তে 16 megapixel Front-facing ক্যামেরা এবং Air-এ 8 megapixel শুটার রয়েছে। সফ্টওয়্যার সাইডটি Harmony OS 4.2 দ্বারা কভার করা হয়েছে। এছাড়াও Air –এ 66 Watt চার্জিং এবং Pro-তে 100 watt চার্জিং সহ 10100 mAh ব্যাটারি রয়েছে।

MatePad Pro 12.2 (2024) সোনালি, সাদা এবং কালো রঙে উপলব্ধ এবং এর মূল্য 600 আমেরিকান ডলার থেকে শুরু হবে। MatePad Air (2024) সবুজ, চেরি ব্লসম পিঙ্ক, ফেদার স্যান্ড হোয়াইট এবং ধূসর রঙে আসে এবং এর মূল্য 400 আমেরিকান ডলার থেকে শুরু হবে। চিনে 13 আগস্ট থেকে পাওয়া যাবে ট্যাব দুটি। গ্লোবাল মার্কেটে ও ভারতে কবে লঞ্চ হবে এই দুটি ট্যাবলেট (Tablet)তা এখনও স্পষ্ট করেনি Huawei ।

 

 

মুখ ঢেকে কথা বলার মাশুল! দুই ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

ক্রুজার প্রেমীদের জন্য সুখবর! ভারতে ফিরছে Honda Rebel 500

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের