কাশ্মীর নিয়ে বিতর্কিত টুইট, ক্ষমা চাইল না হুন্ডাই

বিবৃতি দিয়ে সাফাই

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কাশ্মীর নিয়ে বিতর্কিত টুইট হুন্ডাই-পাকিস্তানের। আর সেটা পাঁচকান হতে মাঠে নামে হুন্ডাই-ইন্ডিয়া। সংস্থার এই বিতর্কিত টুইটকে কেন্দ্র করে ভারতে শুরু হয়েছে ক্ষোভের উদগিরণ। ডাক দেওয়া হয়েছে সংস্থাকে বয়কটের। বিতর্কের আগুনে জল ঢালতে সংস্থার তরফ থেকে দেওয়া হয়েছে বিবৃতি। যদিও তারা এই টুইটের জন্য নিঃশর্তে ক্ষমা চাইতে অস্বীকার করেছে। সংস্থার তরফ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতে আমরা গত ২৫ বছর ধরে ব্যবসা করছি। ভারতের জাতীয়তাবোধকে আমরা সমর্থন করি।’

পাকিস্তান-হুন্ডাই গত ৫ তারিখ তাদের টুইটার হ্যান্ডেলে একটি টুইট করে। সেই টুইটে কাশ্মীরিদের আত্মত্যাগের পাশাপাশি স্বাধীন কাশ্মীরের দাবিকে সমর্থন করা হয়। আর বাছাই করে ৫ ফেব্রুয়ারি পাকিস্তান হুন্ডাই এই টুইট করে। এদিন প্রতিবছর পাকিস্তান ঘটা করে পালন করে কাশ্মীর দিবস। মনে করা হচ্ছে, এই টুইট নিছক অনিচ্ছাকৃত ত্রুটি নয়।

স্বাধীন কাশ্মীরের দাবি এবং তাদের আত্মত্যাগকে সমর্থন করে টুইটের বিষয়টি পাঁচকান হতে দেরি হয়নি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, টুইটের পাশাপাশি তারা তাদের ফেসবুক পেজেও একই বিষয়ে পোস্ট করে। আর তার পর থেকেই নানা প্রান্তে ওঠে প্রতিবাদের ঝড়। নড়ে-চড়ে বসে হুন্ডাই-ইন্ডিয়া।

সংস্থার তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, পাকিস্তান-হুন্ডাইয়ের তরফ থেকে প্রকাশিত টুইট সমর্থনযোগ্য নয়। ভারত তাদের ঘর-বাড়ির সমান। স্পর্শকাতর বিষয়ে সংস্থা শূন্য সহনশীল নীতিতে বিশ্বাস করে। আমরা ওই বিবৃতি সমর্থন করছি না। 

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের