চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চা পাতার দাম বেড়ে দ্বিগুন, ঘুম উবেছে পাক বাসীদের

আন্তর্জাতিক ডেস্ক:  এমনিতেই রাজনৈতিক অস্থিরতার জেরবার পাকিস্তান। এর মধ্যে সে দেশে বাড়তে চলেছ চা পাতার দাম। প্রতিটি কোম্পানি চায়ের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। ইউনিলিভার পাকিস্তান লিমিটেড সংশোধিত দামের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকা অনুসারে, ৯০ গ্রাম চা পাতার দাম বেড়ে হচ্ছে ১৫০ টাকা। ১৯০ গ্রাম চা পাতার দাম বেড়ে হচ্ছে ২৯০ টাকা। ৪৭৫ গ্রাম চা পাতার দাম বেড়ে হচ্ছে ৬৯৯ টাকা। আর সাড়ে নয়শো গ্রাম চা পাতার দাম বেড়ে হচ্ছে ১৩৫০ টাকা। আগে এই দাম ছিল যথাক্রমে ১৪০ টাকা, ২৭০ টাকা, ৬৫০ টাকা, এবং ১২৫০ টাকা।

চা পাতার দাম বাড়াতে চলেছে সুপ্রিম সংস্থা। তারা নতুন তালিকা প্রকাশ করেছে। ৯০ গ্রাম চায়ের দাম বেড়ে হতে চলেছে ১৩০ টাকা। ১৯০ গ্রাম চায়ের দাম বেড়ে হতে চলেছে ২৬০ টাকা। ৪৭৫ গ্রাম চায়ের দাম বেড়ে হতে চলেছে ৬৪০ টাকা। সাড়ে নশো গ্রাম চা পাতার দাম বেড়ে হতে চলেছে ১২শো টাকা। আগেই এই দাম ছিল যথাক্রমে ১২০টাকা, ২৪০ টাকা, ৫৯৯ টাকা এবং ১১০০ টাকা। নতুন দাম ৩০ মে থেকে কার্যকর হবে।

পাকিস্তান টি অ্যাসোশিয়েসনের প্রাক্তন সভাপতি মহম্মদ সোয়েব জানান, ডলারের তুলনায় টাকার দামে অস্বাভাবিক পতনের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে চা পাতার দামও অনেকটাই বেড়েছে। দাম বেড়েছে জ্বালানির। ফলে, পরিবহন খরচ আগের থেকে আরও বেড়েছে। তাই, চা পাতার দাম না বাড়িয়ে অন্য কোনও রাস্তা ছিল না।

আরও পড়ুন ‘আমাকে খুন করার ষড়যন্ত্র চলছে’ বিস্ফোরক অভিযোগ ইমরানের

Published by:

Share Link:

More Releted News:

ফোন নম্বর ছাড়াই করা যাবে চ্যাট, হোয়াটসঅ্যাপে আসছে বিশেষ ফিচার

দিল্লিতে সিনেমার কায়দায় রোমান্স স্ক্যাম! ‘আই লাভ ইউ’ বললেই ফাঁকা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

হিজাবে অনুমতি, বিন্দি তিলকে বাধা! বিতর্কে পড়ে কী জানালেন লেন্সকার্ট প্রতিষ্ঠাতা

কর্মক্ষেত্রে সুখী পরিবেশের জন্য চালু হচ্ছে দেশের প্রথম পুরস্কার

১৫০ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL, জলের দরে মিলছে ২ জিবি ডেটা ও আনলিমিটেড কল

নববর্ষে মুখে হাসি গহনাপ্রেমীদের, ফের সস্তা সোনা, ২২ ক্যারেটের দাম কত হল?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ