বাতিল চুক্তি, ১২৫০০ কোটির ক্ষতির মুখে ইনফোসিস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বড়দিনের আগেই  ইনফোসিসের বাতিল হল ১২,৫০০ কোটি টাকার   চুক্তি। গত সেপ্টেম্বরে একটি আন্তর্জাতিক কোম্পানির সঙ্গে ১.৫ বিলিয়ন ডলার বা প্রায় ১২৫০০ কোটি টাকায় এই চুক্তি স্বাক্ষরিত করেছিল কোম্পানি। কিন্তু তিন মাসের মধ্যেই সেই চুক্তি ভেঙে গেল। সেপ্টেম্বর মাসে করা এই চুক্তির মেয়াদ ছিল ১৫ বছর।

সম্প্রতি নীলাঞ্জন রায় ইনফোসিসের  CFO পদ থেকে সরে দাঁড়ান। ব্যক্তিগত কারণে তিনি ইস্তফা দিচ্ছেন বলে জানান। তবে হঠাৎ করে তাঁর পদত্যাগের ঘটনা সংস্থার বাণিজ্যিক ক্ষেত্রে একটি প্রভাব ফেলেছে।  আর এরপরেই বড় ধাক্কা খেল ইনফোসিস।

 উল্লেখ্য, ২০২৩ সালে ১৫ সেপ্টেম্বর একটি আন্তর্জাতিক কোম্পানির সঙ্গে মউ চুক্তি স্বাক্ষর করে ইনফোসিস। এই চুক্তির আওতায় বলা হয়েছিল, শীর্ষস্থানীয় ভারতীয় আইটি কোম্পানি ইনফোসিস তার প্ল্যাটফর্মের মাধ্যমে এই গ্লোবাল ফার্মকে ডিজিটাল এক্সপেরিয়েন্স ও AI সহায়তা দেবে। চুক্তির মূল্য ও সময় অনুযায়ী, বাজার বিশেষজ্ঞরা এটিকে ইনফোসিসেস জন্য লাভজনক পদক্ষেপ হিসেবেই দেখছিলেন। কিন্তু মাত্র ৩ মাসের মধ্যেই বন্ধ হয়ে গেল চুক্তি। তবে কেন চুক্তি বাতিল করা হল, সে প্রসঙ্গেও বিস্তারিত জানানো হয়নি। সম্প্রতি ইনফোসিসের তরফে কোম্পানির দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল রিপোর্ট করা হয়েছে। কোম্পানিটি সেপ্টেম্বর ত্রৈমাসিকে ৬২১২  কোটি টাকার লাভ অর্জন করেছে। তবে  এই চুক্তি বাতিলের জেরে ক্ষতির মুখে পড়লো ইনফোসিস।

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন