Lava O3 Pro: মাত্র ৬,৯৯৯ টাকায় মিলছে 50MP ক্যামেরা ও 5000mAh ব্যাটারির স্মার্টফোন

Share:

 

নিজস্ব প্রতিনিধি: ভারতের স্মার্টফোন বাজারে নতুন সংযোজন Lava O3 Pro। যা ইতিমধ্যেই ক্রেতাদের মধ্যে শোরগোল ফেলে দিয়েছে। Amazon-এর লিস্টিংয়ের মাধ্যমে ফোনটির দাম ও স্পেসিফিকেশন প্রকাশিত হয়েছে ব্র্যান্ডের আনুষ্ঠানিক ঘোষণার আগেই। এটি Lava O2-এর উত্তরসূরি, যা এই বছরের শুরুর দিকে লঞ্চ হয়েছিল। আসুন জেনে নেওয়া যাক ফোনটির বিস্তারিত-

দাম এবং অফার

Lava O3 Pro-এর দাম ভারতে রাখা হয়েছে মাত্র 6,999 (4GB + 128GB ভ্যারিয়েন্ট) । নির্বাচিত ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে পাওয়া যাবে তাৎক্ষণিক ছাড়। ফোনটি তিনটি রঙে পাওয়া যাচ্ছে-Glossy Black, Glossy White, এবং Glossy Purple। কিনতে পারবেন Amazon থেকে, তবে ডেলিভারির সময় স্থান ভেদে পার্থক্য থাকতে পারে।

ডিজাইন এবং স্পেসিফিকেশন

ডিজাইন:

ফোনটির সামনে ঠিক উপরের দিকে মাঝ বরাবর রয়েছে একটি পাঞ্চ-হোল কাটআউট সেলফি ক্যামেরা। চারপাশে পাতলা বেজেল, ডানদিকে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, বামদিকে সিম ট্রে। নিচের দিকে রয়েছে USB Type-C পোর্ট, স্পিকার ভেন্ট এবং মাইক্রোফোন। পিছনে রয়েছে তিনটি ক্যামেরার মডিউল এবং LED ফ্ল্যাশ।

স্পেসিফিকেশন:

  • ডিসপ্লে: 6.56-ইঞ্চি HD+ ডিসপ্লে, 90Hz রিফ্রেশ রেট (1600 x 720 পিক্সেল)।
  • প্রসেসর: Unisoc T606 octa-core প্রসেসর, যার AnTuTu স্কোর 2.3 লাখের বেশি।
  • মেমরি: 4GB RAM + 128GB ইন্টারনাল স্টোরেজ (4GB ভার্চুয়াল RAM)।
  • ক্যামেরা: 50MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP সেলফি ক্যামেরা।
  • ব্যাটারি: 5000mAh ব্যাটারি (10W চার্জিং)।
  • সিকিউরিটি: সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Face Unlock
  • অপারেটিং সিস্টেম: Android 14

Lava O3 Pro কম বাজেটে উন্নত ফিচারের জন্য একটি দুর্দান্ত বিকল্প। যারা 7,000-এর মধ্যে একটি স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এটি একটি আদর্শ পছন্দ হতে পারে। Lava Blaze Duo লঞ্চের আগেই, Lava O3 Pro নিয়ে শুরু হয়েছে আলোচনা। উন্নত ফিচার, চমৎকার ডিজাইন এবং সাশ্রয়ী মূল্যের জন্য ফোনটি অবশ্যই নজর কাড়ছে।

প্রধানমন্ত্রীর ছবিতে সিগারেট জ্বালানোর অভিযোগ, গ্রেফতার বারাসাতের যুবক

অন্নপূর্ণা যোজনায় কাদের নাম থাকবে আর কারা বাদ? বিধায়কদের বড় নির্দেশ শুভেন্দুর

‘তোমরা প্রমাণ করে দিয়েছো…’, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই ‘আরশোলা’দের কুর্নিশ প্রকাশ রাজের

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

কলকাতায় ফের মিছিলের প্রস্তুতি! অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল ছাত্র পরিষদ

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির

বিচ্ছেদের ২৩ বছর বাদেও কেন নতুন ঘর বাঁধলেন না? খোলসা অভিনেত্রীর

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি