ভিডিয়ো কলের মাধ্যমেই Life Certificate জমার সুবিধা দিচ্ছে SBI, জানুন বিস্তারিত

১ নভেম্বর অর্থাৎ আগামীকাল থেকেই এক অনন্য সুবিধা চালু করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। এবার বাড়িতে বসে ভিডিয়ো কলের মাধ্যমেই ‘লাইফ সার্টিফিকেট

Share:

নিজস্ব প্রতিনিধি: ১ নভেম্বর অর্থাৎ আগামীকাল থেকেই এক অনন্য সুবিধা চালু করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। এবার বাড়িতে বসে ভিডিয়ো কলের মাধ্যমেই ‘লাইফ সার্টিফিকেট’ জমা দিতে পারবেন পেনশনভোগীরা। সম্প্রতি এসবিআই একটি টুইট করে এই খবর জানিয়েছে। সেই সঙ্গে একটি ভিডিও শেয়ার করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে কিভাবে এই সুবিধা নেওয়া যাবে। ফলে বয়স্ক ও অসুস্থ পেনশনভোগীদের আর কষ্ট করে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য ব্যাঙ্কের শাখায় দৌঁড়াতে হবে না। তবে এই প্রক্রিয়ায় যদি আপনার লাইফ সার্টিফিকেট বাতিল হয়, তবে তা এসএমএস করে জানিয়ে দেবে এসবিআই কর্তৃপক্ষ। সেক্ষেত্রে আপনাকে নিকটবর্তী এসবিআই শাখায় যেতে হবে। এবার জেনে নিন কীভাবে ঘরে বসেই এই পরিষেবা পেতে পারেন।

প্রথমে SBI Pension Seva Portal-এ (www.pensionseva.sbi) যান।

‘ভিডিয়ো লাইফ সার্টিফিকেট’ পরিষেবার জন্য ‘VideoLC’ অপশনে ক্লিক করুন।

এসবিআইয়ের পেনশন অ্যাকাউন্ট নম্বর লিখুন। এবং আপনার রেজিস্টার্ড ফোন নম্বরে আসা OTP দিন।

এরপর ভালো করে ‘Terms & Conditions’ পড়ে নিন। তারপর ‘Accept’ বাটনে করুন। আবার ‘Start Journey’-তে ক্লিক করুন।

এবার প্যান কার্ড হাতের কাছে রাখে ‘I am Ready’ বাটনে ক্লিক করুন।

এবার ভিডিয়ো কল শুরু করার অনুমতি দিন। এসবিআই আধিকারিক এলেই আলোচনা শুরু হবে। (যদিও নিজের সময়মতোও সেই সাক্ষাতের সময় আগে থেকেই নির্ধারণ করে রাখতে পারেন)।

আপনার স্ক্রিনে দেখানো চার ডিজিটের ভেরিফিকেশন কোড জানতে চাইবেন ওই এসবিআই আধিকারিক। সেটা জানিয়ে দিন।

এবার এসবিআই আধিকারিককে নিজের প্যানকার্ড নম্বর দেখান। তা ছবি তুলে নিতে দিন।

আপনার ছবি তুলবেন এসবিআই আধিকারিক। তারপর ‘ভিডিয়ো লাইফ সার্টিফিকেট’ প্রক্রিয়া শেষ হয়ে যাবে।

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ