টাটার নেক্সনকে টেক্কা দিতে বাজারে হাজির মাহিন্দ্রার বৈদ্যুতিন SUV

আগামী ২৬ জানুয়ারি থেকে নয়া গাড়ির বুকিং নেওয়া শুরু।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের বৈদ্যুতিন গাড়ির বাজারে টাটার ব্যবসায় ভাগ বসাতে নয়া বৈদ্যুতিন এসইউভি গাড়ি নিয়ে এল মাহিন্দ্রা মোটরস। মাহিন্দ্রা এক্সইউভি ৪০০ (Mahindra XUV400) ব্র্যান্ডের ওই গাড়ির দাম রাখা হয়েছে ১৫ লক্ষ ৯৯ হাজার টাকা। আগামী ২৬ জানুয়ারি থেকে নয়া গাড়ির বুকিং নেওয়া শুরু। প্রথমে যারা বুকিং করবেন তাদের কাছে মার্চেই গাড়ি পৌঁছে দেওয়া হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

নয়া গাড়িতে মাহিন্দ্রা এক্সইউভি ৪০০ (Mahindra XUV400) মডেলের গাড়িতে অত্যাধুনিক প্রযুক্তি রাখা হয়েছে। সাত ইঞ্চির টাচস্ক্রিন ইনফোনমেন্ট সিস্টেম,  অ্যাপেল কার প্লে (Apple CarPlay) ও অ্যান্ড্রয়েড অটো (Android Auto) কানেক্টেভিটির পাশাপাশি থাকছে অটোমেটিক হেডল্যাম্প-ওয়াইফারের পাশাপাশি থাকছে আউটসাইড রেয়ার ভিউ মিরর। পাঁচ রঙে মিলবে নয়া গাড়ি।

মাহিন্দ্রা মোটরসের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, চলতি বছরে ২০,০০০টি মাহিন্দ্রা এক্সইউভি ৪০০ (Mahindra XUV400) বিক্রির লক্ষ্য নেওয়া হয়েছে। ব্যাটারি সক্ষমতার নিরিখে মোট তিন ধরনের গাড়ি বাজারজাত করা হচ্ছে। সবচেয়ে ন্যূনতম দাম রাখা হচ্ছে ১৫ লক্ষ ৯৯ হাজার টাকা। আর সর্বোচ্চ ১৮ লক্ষ ৯৯ হাজার টাকা। প্রথম পাঁচ হাজার গ্রাহক ন্যূনতম দামে গাড়ি পাবেন। পরে ওই গাড়ির দাম বাড়ানো হবে। উল্লেখ্য, টাটা মোটরসের বৈদ্যুতিন গাড়ি নেক্সন ইতিমধ্যেই গাড়ি বিলাসীদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে। মাহিন্দ্রা মোটরসের নয়া গাড়ি নেক্সনকে জোর টেক্কা দেবেই বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের