পুজো উপহার Marutir-র, একধাক্কায় ৫ লক্ষ কমল Wagon R-এর দাম

Share:

নিজস্ব প্রতিনিধি : জিএসটি ছাড়ের পর বড় ঘোষণা করল মারুতি। নিজের একাধিক গাড়ির দাম কমিয়েছে মারুতি সুজুকি। প্রায় ১ লক্ষ ২৯ হাজার টাকা কম দামে এস প্রেসো বিক্রি করছে মারুতি সুজুকি। পোর্টফোলিওতে ৩.৫০ লক্ষ থেকে শুরু হচ্ছে বলে শোনা গিয়েছে। দেশের অন্যতম গাড়ি প্রস্তুতকারক সংস্থা মারুতি। জিএসটি ছাড়ের পর থেকে সাধারণ মানুষের সুবিধার জন্য নিজেদের গাড়ির দাম কমিয়েছে মারুতি।

দেশের স্বনামধন্য গাড়ি প্রস্তুতকারক সংস্থা মারুতি সুজুকি তাদের গাড়ির দাম উল্লেখযোগ্যভাবে কমানের কথা ঘোষণা করেছে। মারুতি ওয়াগন থেকে অল্টো, ইগনিসের মতো ছোট গাড়িতেও ছাড়ের কথা ঘোষণা করেছে। প্রায় ১.২৯ লক্ষ টাকা ছাড়ের কথা জানিয়েছে মারুতি। আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত এই ছাড় থাকবে বলে জানানো হয়েছে।

বিবৃতি দিয়ে সুজুকি জানিয়েছে, সম্প্রতি জিএসটি পরিকাঠামোতে বদল এসেছে। তার সুবিধা গ্রাহকদের কাছে পৌঁছে দিতেই এই সিদ্ধান্ত। সংস্থা তাঁদের পোর্টফোলিও জুড়ে দাম কমানোর কথা ঘোষণা করেছে। বিবৃতিতে দেখা গিয়েছে, এস প্রেসোর দাম প্রায় ১.২৯ লক্ষ টাকা কমিয়ে  ৩লক্ষ ৪৯ হাজার ৯০০টাকায় বিক্রি করা হচ্ছে। অল্টো কে ১০ ১.৭ লক্ষ টাকা কমিয়ে ৩ লক্ষ ৬৯ হাজার ৯০০ টাকায় বিক্রি করা হচ্ছে। সেলিরিও প্রায় ৯৪ হাজার কমিয়ে  ৪ লক্ষ ৬৯  হাজার ৯০০ টাকায় বিক্রি করা হচ্ছে। ওয়াগন আর ৭৯ হাজার কমিয়ে ৪ লক্ষ ৯৮ হাজার ৯০০ টাকায় বিক্রি করা হচ্ছে।  ইগনিস ৭১ হাজার কমিয়ে প্রায় ৫ লক্ষ ৫৩ হাজার ১০০ টাকায় বিক্রি করা হচ্ছে।

সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রতি জিএসটি কাঠামোতে বদল আনা হয়েছে। তার সঙ্গে সঙ্গতি বজায় রেখে গাড়ির দাম কমানো হয়েছে। দাম কমানোর জন্য গাড়ির বৈশিষ্ট্য ও প্রযুক্তিতে কোনও পরিবর্তন করে না। এই দাম কমানোর ফলে অল্টো কে ১০ আর মারুতি সুজুকির সব থেকে কমদামি গাড়ি নয়। মারুতি এস প্রেসো সব থেকে কম দামে পাওয়া যাচ্ছে। সব থেকে বেশি দাম কমেছে এই গাড়ির। মারুতি সুজুকি সুইফ্টের দাম ৮৪ হাজার ৬০০ টাকা কমানোর কথা বলেছে। তৃতীয় প্রজন্মের এই গাড়ি সম্প্রতি মার্কেটে লঞ্চ করেছে। পাশাপাশি দাম কমেছে Baleno, Tour S, Dzire, Brezza, Jimny, XL6, Super Carry সহ একাধিক গাড়ির।

 

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, ধরা পড়ল ভিডিওতে

গর্ভে তিন সন্তান, একই দিনে দুই প্রসূতির সফল অস্ত্রোপচার করে নজির গড়ল শান্তিপুর হাসপাতাল

মধ্যবিত্তের পকেটে টান! ১ সেপ্টেম্বর থেকে এলপিজি, এফডি ও আইটিআর-সহ ৫ নিয়মে বড় বদল

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

আলু নয়, সুজি দিয়ে বানান মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই, জেনে নিন রেসিপি

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

রোজকার খাবার একঘেয়ে লাগলে বানিয়ে ফেলুন রাজস্থানি দই-মরিচ রেসিপি

বাড়িতে ডেকে এনে শিশুকে যৌন হেনস্থা প্রৌঢ়ের, শোরগোল গড়ফায়

‘মানুষ হাঁটবে কোথায়?’ কলকাতার ফুটপাত দখলের বিরুদ্ধে গর্জে উঠলেন দিলীপ ঘোষ

রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, ৬ চিনা নাগরিক সহ সাতজনের মর্মান্তিক মৃত্যু

এশিয়ান গেমসে ফাইনালে ভারত-পাকিস্তান? প্রকাশ্যে হরমনপ্রীত-শ্রেয়সদের ম্যাচের সময়সূচি

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের