৪০০০ টাকা সস্তায় মিলছে Motorola-র ওয়াটারপ্রুফ এই 5G ফোন, নয়া দাম কত জানেন!

Share:

নিজস্ব প্রতিনিধি: আধুনিক ফিচার্সের নয়া নয়া স্মার্টফোন লঞ্চ করে বাজার দখল করেছে মোবাইল প্রস্তুতকারী সংস্থা Motorola। Redmi, Vivo, Realme ইত্যাদি নামিদামি সংস্থাকে পিছনে ফেলে বাজারে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছে Motorola। চলতি বছরের এপ্রিল মাসেই Edge Series এর পাওয়ারফুল স্মার্টফোন Motorola Edge 50 Pro ভারতে লঞ্চ করেছিল এই সংস্থা। ফোনটি ইতিমধ্যেই যুক্ত হয়েছে স্মার্টফোন ইউজারদের পছন্দের তালিকায়। সম্প্রতি এই স্মার্টফোনটির দামই কমিয়ে দেওয়া হয়েছে। প্রায় ৪০০০ টাকা সস্তা হয়ে গিয়েছে Motorola Edge 50 Pro। এই ফোনের 8GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ২৭,৯৯৯ টাকা এবং 12GB মডেলের দাম রাখা হয়েছে ৩১,৯৯৯ টাকা। বাজেটের সমস্যার কারণে যারা এতদিন পর্যন্ত এই স্মার্টফোনটি কিনতে পারছিলেন এবার তাঁদের জন্যই হাজির এই সুবর্ণ সুযোগ।

আরও পড়ুনঃ কি কারণে ভরা পার্লামেন্টে ক্ষমা চাইলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী!

যারা ৩০-৩৫ হাজার বাজেটের মধ্যে একটি ভালো স্মার্টফোন কিনতে চাইছেন তারাও অনায়াসে এই ফোনটিকে নিজেদের বাকেট লিস্টে রাখতেই পারেন। চলুন দেখে নেওয়া যাক Motorola Edge 50 Pro ফোনে আর কি কি অত্যাধুনিক ফিচার্স রয়েছে-

১) ডিসপ্লে: Motorola Edge 50 Pro ফোনে 6.7-ইঞ্চির 1.5K ডিসপ্লে রয়েছে। এটিতে 2712 x 1220 পিক্সেল রেজোলিউশন পাওয়া যাবে, 144Hz রিফ্রেশ রেট এবং 2000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে এই ফোন।

২) প্রসেসর: পারফর্মেন্সের ক্ষেত্রে Motorola Edge 50 Pro ফোনটি Qualcomm Snapdragon 7 Gen 3 Octa core প্রসেসরে কাজ করে। এর ফলে লাইভ স্ট্রিমিং এবং যেকোনও হেভি লোডেড ফাইলের কাজ করা যাবে অনায়াসেই।

৩) ব্যাটারি: Motorola Edge 50 Pro ফোনটিতে 4500mAh ব্যাটারি দেওয়া হয়েছে, ফলে সহজে এর চার্জ ফুরিয়ে যাবে না। ফোনটি চার্জ করার জন্য 125W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে, তার ফলে চার্জিং হবে দ্রুতগতিতে। এর সাথে 50W টার্বো পাওয়ার ওয়্যারলেস চার্জিং ফিচারও পাওয়া যাবে।

আরও পড়ুনঃ বাংলাদেশের বিপক্ষে নয়া নজির, শচীন-কোহলিদের পিছনে ফেললেন ‘আফগানি’ গুরবাজ

৪) ক্যামেরা: ফটোগ্রাফির জন্য অত্যন্ত উপযুক্ত একটি স্মার্টফোন Motorola Edge 50 Pro। এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সাপোর্ট দেওয়া হয়েছে। এতে OIS সহ 50MP মেইন সেন্সর, 10MP টেলিফটো লেন্স এবং 13MP আল্ট্রা-ওয়াইড লেন্স পাওয়া যাবে। ভিডিও কলিং ও দুর্দান্ত কোয়ালিটির সেলফির জন্য এই ফোনটিতে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। তবে আর দেরি কিসের? নয়া স্মার্টফোন কেনার প্ল্যান থাকলে এই ফোনটি কিনে নিতে পারেন অনায়াসেই। অফলাইন স্টোরের পাশাপাশি অনলাইন বিপণন সংস্থা Filpkart এবং Amazon-এও এই স্মার্টফোন উপলব্ধ রয়েছে।

পেটের সমস্যায় ভুগবেন, হঠাৎ অর্থপ্রাপ্তি হবে, কর্মে উন্নতির সুযোগ রয়েছে 

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির