জেড প্লাস নিরাপত্তা পাচ্ছেন মুকেশ আম্বানি, পাহারা দেবে ৫৮ কম্যান্ডো

কেন্দ্রীয় গোয়েন্দাদের দেওয়া রিপোর্টের ভিত্তিতেই তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রিলায়েন্স কর্ণধার (Reliance Industries limited Chairman) তথা দেশের অন্যতম শীর্ষ শিল্পপতি মুকেশ আম্বানির (Mukesh Ambani) নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্রমন্ত্রক (Ministry of Home Affairs)। বর্তমানে ‘জেড’ ক্যাটাগরির (Z Category) নিরাপত্তা পাওয়া ধীরুভাই আম্বানির (Dhirubhai Ambani) পুত্রকে ‘জেড প্লাস’ (Z Plus) নিরাপত্তা দেওয়া হবে। যার ফলে এখন থেকে ৫৮ জন কম্যান্ডো টানা ২৪ ঘন্টা রিলায়েন্স কর্ণধারকে ((Reliance Industries limited Chairman) পাহারা দেবেন। কেন্দ্রীয় গোয়েন্দাদের দেওয়া রিপোর্টের ভিত্তিতেই তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। নিরাপত্তা বৃদ্ধি করা হলেও স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় খরচ বহন করবেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)।

জঙ্গিদের নিশানায় থাকার কারণে পূর্বতন ইউপিএ সরকারের জমানাতেই রিলায়েন্স কর্ণধারকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল। যদিও তাঁর নিরাপত্তার জন্য যাবতীয় খরচ বহন করেন ধীরুভাই আম্বানির পুত্র। মোদি সরকার ক্ষমতায় আসার পরে মুকেশের স্ত্রী নীতা আম্বানিকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বছর খানেক আগে মুকেশের বাড়ি অ্যান্তোলিয়ার কাছ থেকে বিস্ফোরক উদ্ধার হওয়ার পরে তাঁর নিরাপত্তা বাড়ানোর বিষয়ে চিন্তাভাবনা শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রক।

মাস কয়েক আগেই রিলায়েন্স কর্ণধারকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া নিয়ে ত্রিপুরা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। রিলায়েন্স কর্ণধারকে কেন সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা দেওয়া হচ্ছে তা জানতে চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের জবাব তলব করে ত্রিপুরা হাইকোর্ট। তড়িঘড়ি ত্রিপুরা হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মোদি সরকার। দেশের শীর্ষ আদালত অবশ্য রিলায়েন্স কর্ণধারকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্তে অন্যায় কিছু দেখেনি। শীর্ষ আদালতে স্বস্তি মেলার পরেই মুকেশের নিরাপত্তা বাড়ানোর বিষয়টি নিয়ে চিন্তাভাবনা শুরু করেন স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকরা।

চাকরির খোঁজে বন্ধুর সঙ্গে শহরে ১৯ বছরের তরুণী, হস্টেলে উদ্ধার রক্তাক্ত দেহ

পুরুলিয়ায় বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগ, পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে নিম্বচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বহু জেলায় আজ ঝেঁপে বৃষ্টি

ভয়ঙ্কর বৃষ্টিতে বিরাট ভূমিধস মুম্বইয়ে! মৃত ২, ধ্বংসস্তূপে আটকে বহু

৭০ বারের বেশি আফটারশক! কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০, নিখোঁজ প্রায় ৪,০০০

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

জল্পনায় ইতি! পাঁচ সন্তানকে সঙ্গে নিয়ে গোপনে বিয়ে সারলেন রোনাল্ডো, কোথায় হল অনুষ্ঠান?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা