কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে চলতি বছরের প্রায় ৪০০০ লোক চাকরি হারিয়েছে

চলতি বছরে মে মাস পর্যন্ত শুধু আমেরিকায় প্রায় ৪০০০ মানুষ চাকরি হারিয়েছেন কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাস খানেক আগে আর্টিফিসায়ল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন খোদ এটির গডফাদার জেফ্রি হিন্টন। আগামীতে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চেয়ে বুদ্ধিমান হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করেছিলেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের উন্নয়নে তিনি যেসব কাজ করেছেন তার জন্য তিনি অনুতপ্ত বলেও জানিয়েছিলেন জেফ্রি হিন্টন। তার এক মাসের মধ্যে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। চলতি বছরে মে মাস পর্যন্ত শুধু আমেরিকায় প্রায় ৪০০০ মানুষ চাকরি হারিয়েছেন কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে। সম্প্রতি চ্যালেঞ্জার, গ্রে অ্যান্ড ক্রিসমাস (Challenger, Gray & Christmas) প্রকাশিত একটি রিপোর্টে এই দাবি করা হয়েছে। 

চ্যালেঞ্জার, গ্রে অ্যান্ড ক্রিসমাস (Challenger, Gray & Christmas) এর মাসিক রিপোর্টে বলা হয়েছে, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) কারণে এই বছরের মে মাসে প্রায় ৪০০০ লোক তাদের চাকরি হারিয়েছে। রিপোর্টে বলা হয়েছে মার্কিন সংস্থাগুলি ৩৯০০ কর্মীকে ছাঁটাইয়ের কারণ হিসাবে কৃত্রিম বুদ্ধিমত্তার কথা উল্লেখ করেছিল। গত মে মাসে মোট চাকরি ছাঁটাইয়ের যা ৪.৯ শতাংশ।

বৃহস্পতিবার প্রকাশিত ওই রিপোর্টে দাবি করা হয়েছে, জানুয়ারি থেকে মে মাসের মধ্যে প্রায় ৪১৭৫০০ জন চাকরি হারিয়েছেন। যা ২০২০ সালের পর থেকে এক বছরের মধ্যে সবচেয়ে খারাপ পাঁচ মাস বলে দাবি করা হয়েছে রিপোর্টে। করোনা মহামারী শুরু হওয়ার ফলে ১.৪ মিলিয়নেরও বেশি ছাঁটাই হয়েছে।

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী