সাবধান, Netflix-এর পাসওয়ার্ড শেয়ার করলেই মামলার মুখে

ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের গ্রাহকের সংখ্যা লাগাতার কমে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: সাবস্ক্রিপশন ফি এড়াতে অধিকাংশ গ্রাহকই পরিবারের অন্যান্য সদস্য ও পরিচিতদের মধ্যে ভাগ করেন ওটিটি প্ল্যাটফর্মের পাসওয়ার্ড। এবার ওই পাসওয়ার্ড শেয়ারিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে হাঁটছে ব্রিটেন। বিশ্বের অন্যতম জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ারিংয়ের দায়ে জড়িত গ্রাহকের বিরুদ্ধে ফোজদারি মামলা দায়েরের মতো কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মামলার ভয়ে পাসওয়ার্ড শেয়ারিংয়ের নামে অভিনব প্রতারণা বন্ধ হবে বলেই আশাপ্রকাশ করেছেন নেটফ্লিক্সের শীর্ষ আধিকারিকরা।

বিশ্বের অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের মুনাফা গত কয়েক বছর ধরেই নিম্নমুখী। গ্রাহকের সংখ্যা লাগাতার কমে চলেছে। কী কারণে গ্রাহকের সংখ্যা কমেছে তা খুঁজতে গিয়ে সংস্থার শীর্ষ আধিকারিকদের চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছিল। বিশেষ প্রযুক্তি ব্যবহার করে তাঁরা দেখতে পান, বিশ্বজুড়ে ২২২ মিলিয়ন অর্থা‍ৎ ২২ কোটি দর্শক গ্রাহক হলেও অনুষ্ঠান দেখছেন ৩২ কোটি দর্শক। অর্থা‍ৎ ১০ কোটি দর্শক সাবস্ক্রিপশন না নিয়েই চুটিয়ে নেটফ্লিক্সের স্ট্রিমিং চাক্ষুস করছেন।

পাসওয়ার্ড শেয়ারিংয়ের ফলে প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ তুলে ব্রিটেনের ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অফিসের দ্বারস্থ হয়েছিলেন নেটফ্লিক্সের শীর্ষ কর্তারা। সাবস্ক্রিপশনের পাসওয়ার্ড শেয়ারিং কপিরাইট লঙ্ঘনের মতোই মারাত্মক অপরাধ বলে তাঁরা দাবি করেছিলেন। কপিরাইট লঙ্ঘনের অপরাধে যেমন সংশ্লিষ্ট অভিযুক্তের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়, তেমনই পাসওয়ার্ড শেয়ারিংয়ের অপরাধেও অভিযুক্ত গ্রাহকদের বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত বলে দাবি করেন তাঁরা। সেই দাবি মেনে নিয়েছেন আইপিও অফিস। ইতিমধ্যেই সংস্থার পক্ষ থেকে সরকারিভাবে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, ‘ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন পাসওয়ার্ড শেয়ারিংকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে।’

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের