দক্ষ ফ্লাইট অ্যাটেনডেন্ট খুঁজছে নেটফ্লিক্স, বেতন আকাশছোঁয়া

স্বাধীন বিচার, বিচক্ষণতা এবং অসামান্য গ্রাহক পরিষেবা দক্ষতা-সহ প্রার্থীদের সন্ধান চলছে। পাশাপাশি তাঁদের দিকনির্দেশনার বিষয়েও দক্ষতা থাকতে হবে।"

Share:

নিজস্ব প্রতিনিধি: বলা চলে, ওয়েব দুনিয়ার রাজা নেটফ্লিক্স। সম্প্রতি খবরে এসেছে, নেটফ্লিক্স তার ‘ড্রিম ক্রু’-এর জন্য একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট খুঁজছে। যাঁদের বার্ষিক মাহিনা হতে পারে প্রায় 385,000 মিলিয়ন ডলার। সূত্রের খবর, ক্যালিফোর্নিয়ার সানজোসে-এর লস গ্যাটোস সদর দফতরের কাছে নেটফ্লিক্সের সুপার মিডসাইজ প্রাইভেট জেটগুলির মধ্যে একটির প্রাথমিক ফ্লাইট অ্যাটেনডেন্ট ভাড়া করতে চাইছে নেটফ্লিক্স।

সম্প্রতি তাঁরা তাঁদের ওয়েবসাইটে এই প্রসঙ্গে লিখেছে, “স্বাধীন বিচার, বিচক্ষণতা এবং অসামান্য গ্রাহক পরিষেবা দক্ষতা-সহ প্রার্থীদের সন্ধান চলছে। পাশাপাশি তাঁদের দিকনির্দেশনার বিষয়েও দক্ষতা থাকতে হবে।” আরও একটি পোস্টে নেটফ্লিক্স জানাচ্ছে, “এই ভূমিকার জন্য সামগ্রিক বাজার পরিসর সাধারণত $60,000 – $385,000। এই বাজার পরিসরটি মোট ক্ষতিপূরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।” নেটফ্লিক্স আরও বলছে যে, এই ক্ষতিপূরণের জন্যে যে ধরনের কর্মীর খোঁজ চলছে, তাঁদের সবার অভিজ্ঞতা এবং দক্ষতা বিবেচনা করে বেতন নির্ধারণ করা হবে। এই বিবেচনার কারণে আপনার ক্ষতিপূরণ পরিবর্তিত হতে পারে।

নেটফ্লিক্স আরও জানাচ্ছে, “Netflix এভিয়েশন বিভাগ ব্যতিক্রমী, নিরাপদ, গোপনীয় বিমান পরিবহন সরবরাহ করে। তাই সেরা মানুষ, সেরা সরঞ্জাম এবং সম্ভাব্য স্তরের গ্রাহক পরিষেবা দেওয়া আমাদের লক্ষ্য। তাই অসামান্য বিমান চালনার অভিজ্ঞতা জানা এমন মানুষ আমাদের প্রয়োজন। যাতে নেটফ্লিক্স আরও দক্ষতার সঙ্গে বিশ্বজুড়ে আনন্দ তৈরি করতে পারে।” বিজ্ঞাপণ টিতে আরও বলা হয়েছে যে, দলটি নেটফ্লিক্সকে আরও দক্ষতার সঙ্গে ও কার্যকরভাবে বিশ্বে পৌঁছাতে সাহায্য করবে। জেটে ফ্লাইট অ্যাটেনডেন্টের দায়িত্ব থাকবে টেকঅফের আগে ককপিট, কেবিন এবং গ্যালারিতে জরুরী সরঞ্জাম পরিদর্শন করা। প্লেন লোড এবং স্টক করার সময় তাঁদের 13.6 কেজির মতো ভারী আইটেম তোলা।

‘সব আদিবাসীদের জমির অধিকার,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের