৭৯৯ টাকাতেই ৮৪ দিন নিশ্চিন্ত! Jio-র চমকে দেওয়া প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

Share:

নিজস্ব প্রতিনিধি: এক মাস ছাড়া ছাড়া মোবাইল রিচার্জ করতে অনেকেই বিরক্তি বোধ করেন।  অনেকে এমন রিচার্জ প্ল্যান খোঁজেন যেখানে থাকবে দীর্ঘ মেয়াদের ভ্যালিডিটির পাশাপাশি প্রতিদিন আনলিমিটেড ইন্টারনেট, আনলিমিটেড কলিং সহ একাধিক সুবিধা। তাহলে জিও দিচ্ছে দুর্দান্ত অফার। Jio-র ৭৯৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে পাবেন একসঙ্গে একাধিক সুবিধা। একবার রিচার্জ করলেই মিলবে ৮৪ দিনের ভ্যালিডিটি। শুধু তাই নয়, প্রতিদিনের ডেটা ও SMS-এর সুবিধার পাশাপাশি রয়েছে ডিজিটাল পরিষেবার সুবিধাও। একনজরে দেখে নিন, এই প্ল্যানে ঠিক কী কী সুবিধা পাওয়া যাচ্ছে-   

Jio-র ৭৯৯ টাকার রিচার্জ প্ল্যান সম্পর্কে জানুন- 

১. ৮৪ দিনের ভ্যালিডিটি: এই প্ল্যানের অন্যতম আকর্ষণ দীর্ঘ মেয়াদের ভ্যালিডিটি। ৭৯৯ টাকা খরচ করে একবার রিচার্জ করলে টানা ৮৪ দিন পরিষেবা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। ফলে ঘনঘন রিচার্জ করার প্রয়োজন পড়বে না।

২. প্রতিদিন ১.৫ জিবি ডেটা: ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য রয়েছে দৈনিক ১.৫ জিবি হাই-স্পিড ডেটা। অর্থাৎ, ৮৪ দিনে মোট ১২৬ জিবি ডেটা ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহকরা। অনলাইনে কাজ করা, সোশ্যাল মিডিয়া ব্যবহার কিংবা ভিডিও দেখার ক্ষেত্রে এই ডেটা  লাগবে। 

৩. আনলিমিটেড কলিং: এই রিচার্জ প্ল্যানে রয়েছে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা। ফলে আলাদা করে কলিং প্যাক নেওয়ার প্রয়োজন  হবে না। 

৪. প্রতিদিন ১০০টি SMS: কলিং ও ইন্টারনেটের পাশাপাশি প্রতিদিন ১০০টি SMS পাঠানোর সুবিধাও রয়েছে। ব্যাঙ্কিং সংক্রান্ত বার্তা কিংবা অন্যান্য প্রয়োজনীয় কাজে এই সুবিধা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

৫. ডিজিটাল পরিষেবার সুবিধা: এই প্ল্যানের সঙ্গে JioTV এবং JioAICloud-এর মতো ডিজিটাল পরিষেবা ব্যবহারের সুবিধাও রয়েছে। পাশাপাশি, JioHotstar সাবস্ক্রিপশনের সুবিধাও পাওয়া যাবে। তবে রিচার্জের আগে যাবতীয় শর্ত যাচাই করে নেওয়া দরকার। 

কারা নিতে পারেন এই প্ল্যান?

যাঁরা প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করেন, নিয়মিত ফোনে কথা বলেন এবং দীর্ঘ মেয়াদের ভ্যালিডিটি চান, তাঁদের জন্য Jio-র ৭৯৯ টাকার প্ল্যানটি একটি বিকল্প হতে পারে। রিচার্জের আগে MyJio অ্যাপ বা Jio-র অফিসিয়াল ওয়েবসাইটে নিজের নম্বরের জন্য প্রযোজ্য সুবিধাগুলি যাচাই কবে নেবেন। 

 

একাদশীতে রোদ ঝলমলে আকাশের দেখা মিললেও ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, বাংলার আবহাওয়ায় বড় বদলের ইঙ্গিত

‘দশেরায় শুভ শক্তির বিনাশ হয়’, কলকাতায় রাবণ দহনে এসে ভুল মন্তব্য, ক্ষমা চাইলেন রণবীর

সংসারে শান্তি ফেরাতে কীভাবে ব্যবহার করবেন গঙ্গাজল, জানুন সহজ টোটকা

হাড়হিম কাণ্ড! বিজেপি কর্মীকে কুপিয়ে, গুলি করে খুন, উত্তপ্ত মালদার ইংরেজবাজার

ফেসবুকের তথ্য সুরক্ষায় গাফিলতি, Meta-কে ২৫০০ কোটি ডলার জরিমানার নির্দেশ

রাতের অন্ধকারে বড়সড় নাশকতার ছক! দত্তপুকুর থেকে উদ্ধার বিস্ফোরক বোঝাই গাড়ি

সৌদি আরবের তেলক্ষেত্রে ড্রোন হামলায় নিহত ২, আহত ভারতীয়-সহ ২

ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় কেমন থাকবে আবহাওয়া?

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি