ফেসবুকের তথ্য সুরক্ষায় গাফিলতি, Meta-কে ২৫০০ কোটি ডলার জরিমানার নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: ফেসবুকের ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়ে এবার বড়সড় আইনি ধাক্কা খেল মার্ক জুকারবার্গের সংস্থা Meta। তথ্যের গোপনীয়তা সম্পর্কে গ্রাহকদের বিভ্রান্ত করার অভিযোগে সংস্থাটিকে ২৫০০ কোটি ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে আমেরিকার নিউ মেক্সিকো স্টেটের একটি আদালত। ভারতীয় মুদ্রায় জরিমানার পরিমাণ প্রায় ২.২ লক্ষ কোটি টাকা। ২০১৬ সালের বহুচর্চিত Cambridge Analytica কেলেঙ্কারির সূত্র ধরেই এই মামলার সূত্রপাত। তবে আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে আপিলের পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে Meta।

নিউ মেক্সিকো প্রশাসনের অভিযোগ, ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে সঠিক ছবি তুলে ধরেনি। কারা তাঁদের ব্যক্তিগত তথ্য দেখতে পারবেন কিংবা কীভাবে সেই তথ্য ব্যবহার করা হতে পারে, তা নিয়ে বিভ্রান্তিকর বার্তা দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, ফেসবুকে ঘৃণামূলক বক্তব্য এবং ভুয়ো তথ্য ছড়ানো আটকাতে সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিল রাজ্য প্রশাসন। এই অভিযোগের ভিত্তিতেই ২০২১ সালে Meta-র বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই মামলার শিকড় রয়েছে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময়কার Cambridge Analytica বিতর্কে। অভিযোগ উঠেছিল, রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা Cambridge Analytica তৃতীয় পক্ষের একটি অ্যাপ ব্যবহার করে প্রায় ৮.৭ কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছিল। পরবর্তী সময়ে সেই তথ্য রাজনৈতিক প্রচারের কাজে লাগানো হয় বলেও অভিযোগ ওঠে। বিষয়টি প্রকাশ্যে আসার পর বিশ্বজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল।

আরও পড়ুন: সৌদি আরবের তেলক্ষেত্রে ড্রোন হামলায় নিহত ২, আহত ভারতীয়-সহ ২

গত ২৫ সেপ্টেম্বর মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানায় জুরি বোর্ড। তাদের মতে, Meta এবং সংস্থার কর্তাদের দেওয়া ২৯টি বক্তব্যের মধ্যে ২৬টিই ছিল বিভ্রান্তিকর। পাশাপাশি, নিউ মেক্সিকোর ভোক্তা সুরক্ষা আইন ৪.৩ কোটিরও বেশি বার লঙ্ঘন করা হয়েছে বলে জানায় জুরি বোর্ড। নিয়ম অনুযায়ী, প্রতিটি লঙ্ঘনের জন্য সর্বোচ্চ ৫০০০ ডলার জরিমানা হতে পারে। সেই হিসাব ধরলে জরিমানার অঙ্ক ২১ হাজার ৯০০ কোটি ডলারেরও বেশি দাঁড়াত। তবে শেষ পর্যন্ত বিচারক ফ্রান্সিস ম্যাথিউ জরিমানার পরিমাণ কমিয়ে ২৫০০ কোটি ডলার ধার্য করেন। অন্যদিকে, মেটা-র দাবি , ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বিক্রি করে না তারা। পাশাপাশি, রাজ্য প্রশাসন কোনও গ্রাহক সংস্থার বক্তব্যে বাস্তবে বিভ্রান্ত হয়েছেন তারও প্রমাণ দিতে পারেনি বলে দাবি মেটা-র। সংস্থার আইনজীবীরা জরিমানার অঙ্ক কমিয়ে ৩৪৫ কোটি ডলারে রাখার আর্জি জানিয়েছিলেন। কিন্তু আদালত সেই আবেদন মেনে নেয়নি। এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করতে পারে মেটা। ফলে আইনি লড়াই যে এখনই শেষ হচ্ছে না, তা স্পষ্ট।

ছত্তিশগড়ে আত্মসমর্পণকারী মাওবাদী নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে ঘনাচ্ছে রহস্য

জেলমুক্তির পরের দিনই ফের তলব ‘আরশোলা’-দের, , দিল্লি পুলিশের ডাক CJP-র তিন নেতাকে

অমিত শাহের জন্মদিনে শুভেচ্ছা শুভেন্দুর, X-হ্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রীর

‘দশেরায় শুভ শক্তির বিনাশ হয়’, কলকাতায় রাবণ দহনে এসে ভুল মন্তব্য, ক্ষমা চাইলেন রণবীর

সংসারে শান্তি ফেরাতে কীভাবে ব্যবহার করবেন গঙ্গাজল, জানুন সহজ টোটকা

হাড়হিম কাণ্ড! বিজেপি কর্মীকে কুপিয়ে, গুলি করে খুন, উত্তপ্ত মালদার ইংরেজবাজার

রাতের অন্ধকারে বড়সড় নাশকতার ছক! দত্তপুকুর থেকে উদ্ধার বিস্ফোরক বোঝাই গাড়ি

সৌদি আরবের তেলক্ষেত্রে ড্রোন হামলায় নিহত ২, আহত ভারতীয়-সহ ২

ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় কেমন থাকবে আবহাওয়া?

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

ফেসবুকের তথ্য সুরক্ষায় গাফিলতি, Meta-কে ২৫০০ কোটি ডলার জরিমানার নির্দেশ

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস