ইনফোসিসের সিইও পদে সলিল পারেখের মেয়াদ আরও বাড়ল

সংস্থার তরফ থেকে জারি বিবৃতি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পারফরম্যান্সে খুশি হওয়ায় ইনফোসিস তাদের সিইও পদে সলিল পারেখের মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বৃদ্ধি করল। রবিবার সংস্থার তরফ থেকে বিবৃতি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। ইনফোসিসের তরফ থেকে জারি বিবৃতিতে বলা হয়েছে, “ ২০১৮ সালে সংস্থার সিইও এবং ম্যানেজিং ডাইরেক্টর পদে সলিল পারেখকে নিয়োগ করা হয়েছিল। গত চার বছর ধরে তাঁর নেতৃত্বে এই সংস্থা অত্যন্ত লাভবান হয়েছে। তাই, ওই পদে তাঁর মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বৃদ্ধি করা হল। সংস্থার তরফ থেকে সলিল পারেখকে শুভেচ্ছা ও অভিনন্দন।” খুশি সলিল পারেখও। জানিয়েছেন, তিনি সংস্থার আশা পূরণ করতে আপ্রাণ চেষ্টা চালাবেন।

সলিল পারেখ এর আগে ক্যাপমিনি সংস্থার সিইও এবং এগজিকিউটিভ ছিলেন। পরবর্তীকালে তিনি ইনফোসিসে যোগ দেন। বম্বে আইআইটি-র এই প্রাক্তনী অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন। পরবর্তীকালে তিনি উচ্চশিক্ষার জন্য ভর্তি হন কর্নেল বিশ্ববিদ্যালয়ে। বিষয় ছিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং।

সলিল পারেখের পারফরম্যান্সে ইনফোসিস এতটাই খুশি যে সংস্থা তাকে ও আরও পাঁচ শীর্ষকর্তাকে ১, ০৪,০০০ শেয়ার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থার তরফ থেকে বলা হয়েছে, সলিল পারেখ-সহ এই পাঁচ শীর্ষকর্তার যোগ্য নেতৃত্বের দৌলতে ইনফোসিস আজ এই জায়গায় পৌঁছেছে। সেই যোগ্য নেতৃত্বের মর্যাদা দিতে ম্যানেজেমেন্টর তরফ থেকে তাদের হাতে এই উপহার তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।

আরও পড়ুন টাকার দামে রেকর্ড পতন

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার জন্য বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি