ভারতে তৈরি নয়া ওএলইডি টিভি বাজারে আনল স্যামসাং

বৃহস্পতিবার সংস্থার তরফে এস৯৫সি (S95C) এবং এস৯০সি (S90C) দুটি সিরিজের ওএলইডি টিভি লঞ্চ করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতে তৈরি নয়া ওএলইডি টিভি (OLED TV) বাজারে আনল ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী সংস্থা স্যামসাং (Samsung)। বৃহস্পতিবার সংস্থার তরফে এস৯৫সি (S95C) এবং এস৯০সি (S90C) দুটি সিরিজের ওএলইডি টিভি লঞ্চ করা হয়েছে। তিনটি স্ক্রিন সাইজে এই টিভিগুলি পাওয়া যাবে। ৭৭ ইঞ্চি, ৬৫ ইঞ্চি এবং ৫৫ ইঞ্চি সাইজের টিভি বাজারে পাওয়া যাবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

স্যামসাং (Samsung) এর আনা নতুন এই সিরিজের টিভিতে উন্নত ৪কে প্রসেসর এবং এইচডিআর ওএলইডি প্লাস (HDR OLED+) এর সমন্বয়ের ফলে প্রতিটি ফ্রেম অপ্টিমাইজ হবে। যার ফলে ডিসপ্লেতে পরিষ্কার, বিশদ এবং প্রাকৃতিক রঙ ফুটে উঠবে। নতুন স্যামসাং ওএলইডি টিভিতে আই কমফোর্ট মোড রয়েছে। যা একবার অন করলে, টিভিটি স্থানীয় পরিবেশের আলোর উপর ভিত্তি করে ব্রাইটনেস লেভেল নির্ধারণ করে নেবে। শুধু তাই নয়, ছবি যাতে মনোরম হয় সেজন্য এটি সামগ্রিকভাবে ছবির মানকে অপ্টিমাইজ করবে। টিভিটি কিনলে গ্রাহকরা যে রিমোট পাবেন সেটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। রিমোটে সোলার-প্যানেল থাকবে।

স্যামসাং এর নতুন এস৯৫সি (S95C) এবং এস৯০সি (S90C) সিরিজের টিভি যাচাই করেছে প্যানটোন (PANTONE)। এই দুই সিরিজের টিভিতে যে বিষয়বস্তু দেখা হবে সেখানে প্রাকৃতিক রঙ ফুটে উঠবে। প্রায় ২০২৩০ রঙ এবং ১১০টি স্কিন টোন সামগ্রী সরবরাহ করতে পারবে এই নয়া সিরিজের টিভি। ভারতে এই দুই সিরিজের টিভির দাম শুরু হচ্ছে ১,৬‌৯,৯৯০ টাকা থেকে। সঙ্গে থাকছে দুই বছরের ওয়ারেন্টি। তবে যারা ক্রেডিট এবং ডেবিট কার্ডের সাহায্যে এই টিভি কিনবেন তাঁরা ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাবেন৷

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি