সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক, রেপোরেট বৃদ্ধির পথে আরবিআই

৪০ বেসিস পয়েন্ট বাড়াতে পারে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সুদের হার বৃদ্ধি করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। সুদের হার বৃদ্ধি করেছে ১০ বেসিস পয়েন্ট (এক শতাংশ)। সোমবার ব্যাঙ্কের তরফ থেকে বিবৃতি জারি করে এই বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। এক মাসের মধ্যে দু বার সুদের হার এক শতাংশ করে মোট দু শতাংশ বৃদ্ধি পেল। আর্থিক বিশেষজ্ঞদের মতে, স্টেট ব্যাঙ্কের দেখাদেখি এবার অন্যান্য রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কও সুদের হার বৃদ্ধি করবে। চলতি মাসেই তারা এই ব্যাপারে ঘোষণা করতে পারে।

এদিকে, এদিনের অন্য একটি খবরে জানা গিয়েছে, ফের রেপোরেট বাড়াতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই খবর দিতে গিয়ে বলা হয়েছে, সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস এবং ব্যাঙ্কের অন্যান্য শীর্ষকর্তারা বৈঠকে বসেন। বৈঠকে দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি নিয়ে আলোচোনা হয়। আরবিআই মনে করছে, মুদ্রাস্ফীতি যে হারে বাড়ছে, তার সঙ্গে যুঝতে গেলে রেপো রেট এবং রিজার্ভ রেপোরেট বৃদ্ধি করা ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা নেই। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, রেপোরেট এবং রিজার্ভ রেপোরেট কম করেও ৪০ বেসিস পয়েন্ট বাড়াতে পারে আরবিআই।

অন্যদিকে, সোমবার শেয়ার বাজার ছিল অনেকটাই চাঙ্গা। বাজার খোলার সঙ্গে সঙ্গে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ৩৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫৩, ১৩৮ পয়েন্টে। অন্যদিকে, নিফটর সূচক ১২০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৫, ৯০২ পয়েন্টে।

আরও পড়ুন ফের ধাক্কা খেল শেয়ারবাজার, লাগাতার ছয়দিন নিম্নমুখী

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার জন্য বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি