ক্ষতির মুখে ব্যাঙ্ক, প্রযুক্তি সংস্থা, ৩৬৬ পয়েন্ট খোয়াল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সপ্তাহের শেষ কর্মদিবসেও ঘুরে দাঁড়াতে পারল না শেয়ারবাজার। উপরন্তু একদিনেই ৩৬৬ পয়েন্ট খোয়াল সেনসেক্স। আর ১১৫ পয়েন্টের মতো খুঁইয়ে ১৯ হাজার ৫৫০ সূচকের নিচে নেমে গেল নিফটি। টানা দু’দিন শেয়ারবাজার নিম্নমুখী হওয়ায় বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ গভীর হয়েছে।

গতকাল লক্ষ্মীবারে লোকসানের মুখ দেখেছিল শেয়ারবাজার। দিনভর চড়াই-উতরাইয়ের শেষে ৩০৮ পয়েন্ট খুঁইয়ে ৬৫,৬৮৮. ১৮ সূচক নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। শুক্রবার সকালে অবশ্য আগের দিনের চেয়ে বাড়তি পয়েন্ট নিয়েই পথচলা শুরু করেছিল দালাল স্ট্রিট। কিন্তু শুরু থেকেই ঢিমেতালে চলতে থাকে লেনদেন। সাবধানীভাবে পা ফেলতে থাকেন বিনিয়োগকারীরা। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। বেসরকারি ব্যাঙ্ক, তথ্য-প্রযুক্তি সংস্থার শেয়ারদর নিচে নামতে শুরু করে। ফলে  গোঁত্তা খেয়ে নিচের দিকে নামতে শুরু করে সেনসেক্স। শেষ পর্যন্ত বাজার বন্ধের সময়ে ৩৬৫.৫৩ সূচক হারিয়ে ৬৫,৩২২. ৬৫ পয়েন্টে বন্ধ হয় সেনসেক্স। এদিন সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৬৫,৭২৭.৮০ পয়েন্ট। আর সর্বনিম্ন সূচক ছিল ৬৫,২৭৪.৬১ পয়েন্ট।

এদিন বাজারে নিফটির ৫০ সংস্থার মধ্যে মাত্র ১০ সংস্থার শেয়ারদর সবুজ জোনে ছিল। বাকি ৩৯ সংস্থার শেয়ার ছিল রেড জোনে। ব্যাঙ্কিং, তথ্যপ্রযুক্তি, এফএমসিজি-সহ বেশ কয়েকটি ক্ষেত্রের শেয়ারদরে ধস নেমেছিল। ক্ষতির মুখে পড়েছে এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, ইনফোসিস, হিন্দুস্থান ইউনিলিভার। পর পর দুইদিন পতনের কারণে বাজারী মূলধন কমে দাঁড়িয়েছে ৩০৪ দশমিক ৬ লক্ষ কোটি টাকা। অর্থা‍ৎ বৃহস্পতি এবং শুক্র-দুদিনে বিনিয়োগকারীরা এক লক্ষ ৬০ হাজার কোটি টাকা লোকসানের মুখে পড়েছেন।

বিধ্বংসী অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের বহুতলে, মৃত ২

মাথায় আগুনের কলসি, হাতে মশাল, রাজকোটের মহিলাদের অনন্য গরবা দেখে থমকাল নেটমহল

৩ হাজার কেজিরও বেশি নারকেলের দড়িতে গড়ে উঠেছে আস্ত শহর! দমদমে ‘তন্তু নগর’ দেখতে মুখিয়ে দর্শনার্থীরা

ডার্ক চকোলেটে দেবী দুর্গার রূপ, কলকাতায় ৭.৫ ফুটের অভিনব প্রতিমা উন্মোচন করলেন মিঠুন চক্রবর্তী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

বৈভবকে ঘিরে জল্পনা! সিরিজ জিততে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

ক্যামাক স্ট্রিটকাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় তলব, আজ হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

দেড় মাসের শিশুর মাথার ওজন ১০ কেজি! সন্তানকে সুস্থ করতে মরিয়া মা-বাবা

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

আশুতোষ-সৌরভদের গ্রেফতার করা হয়েছে! আদালতে পেশের পর তিহাড়ে পাঠানো হবে, দাবি সিজেপির

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

আমেরিকায় হারিকেনের তাণ্ডবে মৃত ৬! বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ

ক্যান্সারে আক্রান্ত পোপ লিও, অস্ত্রোপচারে বাদ ডান ফুসফুসের একাংশ

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া