সপ্তাহের শুরুতেই ‘রামধাক্কা’, হাজারের বেশি পড়ল সেনসেক্স সূচক

তবে টানা তিনদিন বাদে এদিন সোনার দর কিছুটা চড়েছিল। প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১০০ টাকা বেড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিনিয়োগকারীদের কাছে সপ্তাহ শুরুর দিন ‘ব্ল্যাক মানডে’ হয়েই থাকল। সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই ধাক্কা খেয়েছিল সেনসেক্স। সারা দিনেও সেই ধাক্কা কাটাতে পারল না। বাজার বন্ধের সময় হাজারেরও বেশি সূচক পড়ে সেনসেক্স দাঁড়িয়েছে ৫৭ হাজার ৬২১ দশমিক ১৯ পয়েন্টে। সেনসেক্সের পাশাপাশি নিফটি৫০-এরও পতন ঘটেছে। একদিনে ৩০০-র বেশি সূচক খুঁইয়েছে নিফটি। তবে টানা তিনদিন বাদে এদিন সোনার দর কিছুটা চড়েছিল। প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১০০ টাকা বেড়েছে।

গত সপ্তাহে বাজেট পেশের আগের দিন দেশের আর্থিক সমীক্ষায় জিডিপি বৃদ্ধির পূর্বাভাসে অনেকটাই চাঙ্গা হয়েছিল শেয়ারবাজার। বাজেটের দিনেও শেয়ারবাজার ঊর্ধ্বমুখী ছিল। ফলে উ‍ৎসাহিত হয়েছিলেন বিনিয়োগকারীরা। বাড়তি লাভ ঘরে তোলার আশায় বাজারে বাড়তি অর্থ বিনিয়োগ করেছিলেন। কিন্তু বৃহস্পতিবার থেকেই শেয়ারবাজারে পতন শুরু। সপ্তাহের শেষ দিনেও অন্যথা ঘটেনি। দুই দিনে ৯০০-র বেশি সূচক হারিয়েছিল সেনসেক্স। ফলে বিনিয়োগকারীরা সপ্তাহ শুরুর দিন সোমবারের দিকে হা-পিত্যেশ নয়নে তাকিয়েছিলেন।

এদিন ৫৮ হাজার ৬৪৪ দশমিক ৮২ পয়েন্ট নিয়ে শুরু হয়েছিল বাজার। কিন্তু বাজার খুলতেই হু-হু করে পড়তে থাকে সেনসেক্স। দুপুর দুটো নাগাদ ১৩০০-র বেশি সূচক হারিয়ে ৫৭ হাজার ৩২৩ দশমিক ১১ পয়েন্টে দাঁড়ায় সেনসেক্স। শেষ বেলায় বাজার আরও পড়ে ৫৭ হাজারের গণ্ডির নিচে নামবে কিনা, সেই আশঙ্কা দেখা দেয় বিনিয়োগকারীদের মধ্যে। যদিও দুপুর দুটোর পরে পতনের ধাক্কা সামাল দিয়ে একটু-একটু ঘুরে দাঁড়াতে শুরু করে বাজার। কিন্তু যে পতন ঘটেছিল, তা পুনুরুদ্ধার করতে পারেনি। দুপুর সাড়ে তিনটে নাগাদ এক হাজার ২৩ দশমিক ৬৩ সূচক হারিয়ে সেনসেক্স বন্ধ হয় ৫৭ হাজার ৬২১ দশমিক ১৯ পয়েন্ট। আর ৩০২ দশমিক ৭০ সূচক হারিয়ে ১৭ হাজার ২১৩ দশমিক ৬০ সূচকে বন্ধ হয় নিফটি।

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের