লক্ষ্মীবারে এক ধাক্কায় ১,৫০০ টাকা কমল রুপো, গগনচুম্বী সোনা, ঘুম উড়ল গহনাপ্রেমীদের

২৪ ক্যারেট ১০ গ্রাম সোনা ১.৫৩ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে। গতকাল ৪ ডিসেম্বরের মেয়াদপূর্তি রূপোর দাম ছিল প্রতি কেজিতে ২,৪৪,২১৩ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসবের মরসুমে চড়চড় করে বাড়ছে সোনা-রুপোর দাম। যদিও বৃহস্পতিবার(১০ সেপ্টেম্বর) মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ(MCX) খোলার সঙ্গে সঙ্গেই সোনা-রুপোর দামে বড় পরিবর্তন হয়েছে। যার ফলে কিছুটা হলেও স্বস্তি পেলেন গহনাপ্রেমীরা। আসলে কম-বেশি সকলেই সারা বছর এই মূল্যবান ধাতুগুলির দাম কমার অপেক্ষায় থাকেন। দাম কমলেই গহনা বানাতে দেন। তার মধ্যে আবার দুর্গাপুজো কেটে গেলেই বিয়ের মরসুম। তাই এখন থেকেই সেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন অনেকে। তাই তাঁদের জন্যে সুখবর। আজ, এমসিএক্স খোলার সঙ্গে সঙ্গেই রুপোর দাম প্রায় ১৫০০ টাকা কমেছে। কিন্তু সোনার দাম একই রয়েছে।

এখন ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনা ১.৫৩ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে। গতকাল ৪ ডিসেম্বরের মেয়াদপূর্তি রুপোর দাম ছিল প্রতি কেজিতে ২,৪৪,২১৩ টাকা। তবে লক্ষ্মীবারে তা কমে হল ২,৪২,৭২৬ টাকা। অর্থাৎ ১ কেজি রুপোর দাম ১,৪৮৭ টাকা কমেছে। তবুও এই মূল্যবান গহনাটি তার সর্বোচ্চ দামের থেকে অনেক কমে বিক্রি হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, চলতি বছরের জানুয়ারিতে রুপোর দাম আচমকাই বেড়ে ৪,২০,০৪৮ টাকার সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছিল। যা কিনা ইতিহাসে প্রথম। তবে এর কিছুদিন পরেই রুপোর দামের পতন হয়। বর্তমানে এই ধাতুটি তার সর্বোচ্চ স্তর থেকে প্রতি কেজিতে ১,৭৭,৩২২ টাকা কমে বিক্রি হচ্ছে।

অন্যদিকে ৫ অক্টোবর মেয়াদোত্তীর্ণ সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় ২০০ টাকা বেড়ে ১,৫৩,৯৬৩ টাকায় পৌঁছেছে। এই মাসে এখনও পর্যন্ত সোনার দামের পরিবর্তনের দিকে তাকালে দেখা যাবে, ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দর এখন রয়েছে ১,৫৪,৪৬০ টাকা। আর বৃহস্পতিবার সোনার দাম প্রায় ৫০০ টাকা বেড়েছে। এদিকে দেশীয় বাজারে সোনা ও রূপোর দামের দিকে তাকালে, ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১,৫৩,৪৮৬ টাকা আর ১ কেজি রূপোর দাম ২,৩৫,২৪৯ টাকা। তার মধ্যে জিএসটি ও গহনার মজুরি যুক্ত করে সোনা লেনদেন হবে।

গরম ভাতে সেরা পদ! ঝটপট বানিয়ে নিন মুচমুচে ইলিশ মাছের বড়া

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধিকারিক ও কর্মীদের প্রভিডেন্ট ফান্ড নিয়ে এবার বড় সিদ্ধান্ত নবান্নের

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চিন, ভয়াবহ ভূমিধসে মৃত ১৬

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

ঘরেই বানান মরক্কোর বিখ্যাত চিকেন তাজিন, একবার খেলেই প্রেমে পড়বেন স্বাদের

ট্রেনের কামরা যেন বাড়ির ডাইনিং রুম! হাঁড়ি ভর্তি ভাত-চিকেন নিয়ে ভাইরাল মহিলা

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

সারাদিনের ক্লান্তিতে রাতের রান্নায় অনীহা? মাত্র ১৫ মিনিটে বানান স্বাস্থ্যকর এই ৫ পদ

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা, কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি?

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

বসপায় ক্ষমতা নিয়ে তুঙ্গে লড়াই, ভাইপোকে দল থেকে তাড়ালেন মায়াবতী

ভোটে জিততে আমেরিকানদের ৫ হাজার ডলারের টোপ ট্রাম্পের, কি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট?

কৌশিকী অমাবস্যায় নিশ্ছিদ্র নিরাপত্তায় তারাপীঠ! নজরদারিতে ৪০০০ পুলিশ ও ২০০ দমকলকর্মী