সোনায় Hallmark Unique Identification নম্বর নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

দেশে সোনা কেনাবেচার ক্ষেত্রে ছয় সংখ্যার Hallmark Unique Identification নম্বর বা HUID আগামী এপ্রিল থেকেই বাধ্যতামূলক ভাবে লাগু হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশে সোনার গয়না(Gold Jwellery) বিক্রির ক্ষেত্রে হলমার্ক চিহ্ন আগেই চালু হয়ে গিয়েছিল। কিন্তু সব জায়গায় তা বাধ্যতামূলক না থাকায় গ্রাহকদের ভোগান্তি যেমন অব্যাহত রয়েছে তেমনি ঠকে যাওয়ার ঘটনাও ঘটছে বিস্তর। সেই ঘটনা ঠেকাতেই এবার বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার। চলতি মার্চ মাসের পর থেকে ছয় ডিজিটের(6 Digit) বিশেষ Hallmark Unique Identification নম্বর বা HUID ছাড়া সোনার অলঙ্কার বিক্রি করা যাবে না, এমনটাই জানিয়ে দিল মোদি সরকার(Modi Government)। শুধু তাই নয়, কেন্দ্র এটাও জানিয়ে দিয়েছে, হলমার্কে লেখা সোনার শুদ্ধতার চেয়ে যদি কোনও কারণে কম ক্যারাটের বলে কোনও সময় প্রমাণ হয়, তাহলে গ্রাহকরা(Customer) পাবেন ক্ষতিপূরণও(Compensation)। ৩১ মার্চের পর থেকেই তাই ছয়টি বিশেষ সংখ্যার হলমার্ক আবশ্যিক বলে বিবৃতি জারি করে এমনটাই জানিয়ে দিল মোদি সরকার।  

আরও পড়ুন অসুস্থ বাবা-মাকে ত্যাগ করতে বলা মানসিক নির্যাতন, রায় হাইকোর্টের

এই বিষয়ে কেন্দ্রের উপভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছে, এতদিন ছয় সংখ্যার পাশাপাশি আগের চার ডিজিটের বিশেষ নম্বরের সোনার অলঙ্কার বিক্রি হচ্ছিল। নতুন করে ছয় ডিজিট করে নেওয়ার জন্য প্রায় দু বছর সময় দেওয়া হয়েছে বিক্রেতাদের। কিন্তু নতুন করে সেই সময়সীমা আর বাড়ানো হবে না। মার্চ মাসের পর সবাইকে নতুন নিয়ম পালন করতেই হবে। তবে কোনও গ্রাহকের কাছে যদি পুরনো হলমার্কের বা চার ডিজিটের অলঙ্কার থাকে, তা বাতিল হবে না। স্রেফ বিক্রি করার সময় সেটিকে ছয় ডিজিট বিশেষ নম্বরের করে নিতে হবে। এখন থেকে যে কোনও সোনার অলঙ্কারের গায়ে থাকতে হবে তিনটি জিনিস – BIS Logo, HUID ও সোনার শুদ্ধতার মান। মনে করা হচ্ছে এই নিয়ম লাগু হয়ে যাওয়ায় সব থেকে বড় লাভবান হবেন আমজনতাই। কেননা আমাদের দেশে এখনও সোনার গয়না অলঙ্কার হিসাবে যতনা ব্যবহৃত হয় তার থেকেও ঢের বেশি ব্যবহৃত হয় সুরক্ষিত বিশ্বস্ত লাভজনক বিনিয়োগ হিসাবে।

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন