নোয়েল টাটার বিরোধিতা সত্বেও টাটা সন্সের চেয়ারম্যান পদে রইলেন চন্দ্রশেখরন

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দেশের অন্যতম শিল্পগোষ্ঠী টাটা সন্সের চেয়ারম্যান পদে রইলেন নটরাজন চন্দ্রশেখরন। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মুম্বইয়ে টাটা সন্সের পরিচালন সমিতির বৈঠকে আগামী ৫ বছরের জন্য নটরাজন চন্দ্রশেখরনকে সংস্থার চেয়ারম্যান হিসেবে বেছে নেওয়া হয়। যদিও নির্বাচনী প্রক্রিয়া সহজ ছিল না। ভোটাভুটিতে গড়িয়েছিল বিষয়টি। প্রয়াত রতন টাটার ভাই নোয়েল টাটা ফের সংস্থার চেয়ারম্যান পদে ‘বিতর্কিত’ চন্দ্রশেখরনকে নিয়োগের বিরুদ্ধে ভোট দেন। যদিও বাকি পরিচালকরা চন্দ্রশেখরনকে ভোট দিয়েছেন। ফলে আগামী দিনে সংস্থা পরিচালনের ক্ষেত্রে এর প্রভাব পড়তে পারে।

সূত্রের খবর, রতন টাটার প্রয়াণের পরেই নেতৃত্ব নিয়ে নোয়েল টাটার সঙ্গে বিরোধ শুরু হয় এন চন্দ্রশেখরনের। সংস্থার দৈনন্দিন কার্যকলাপ পরিচালনা ও ব্যবসার প্রসারে চন্দ্রশেখরনের ‘অনৈতিক’ সিদ্ধান্তে ক্ষুব্ধ ছিলেন নোয়েল টাটা। ওই বিরোধের জেরে গত মাসেই চন্দ্রশেখরন ঘোষণা করেছিলেন যে, নেতৃত্ব নিয়ে সুস্পষ্ট কোনও বার্তা না থাকায় তিনি তৃতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের চেষ্টা করবেন না। তাঁর এই সিদ্ধান্ত ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠীর অভ্যন্তরীণ কোন্দলকে প্রকাশ্যে নিয়ে এসেছিল। আগামী বছরের ফেব্রুয়ারিতেই টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে মেয়াদ শেষ হওয়ার কথা ছিল চন্দ্রশেখরনের।

তবে আর্থিক বিশেষজ্ঞরা মনে করছেন, পাঁচ বছরের জন্য ফের চেয়ারম্যান পদে বসলেও চন্দ্রশেখরনের পথচলা খুব মসৃণ হবে না। কেননা, টাটা ট্রাস্টের চেয়ারম্যান নোয়েল টাটা মোটেও পছন্দ করেন না চন্দ্রশেখরনকে। টাটা ট্রাস্ট যৌথভাবে টাটা সন্সের প্রায় ৬৬ শতাংশ মালিকানার অধিকারী। টাটা সন্স’-এর বিভিন্ন ব্যবসায় মূলধন বরাদ্দের বিষয়ে চন্দ্রশেখরন ও নোয়েল টাটার মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে।

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

​মেয়ের টিউশন দিদিমণির সঙ্গে অশালীন আচরণ! গ্রেফতার অভিযুক্ত আইনজীবী বাবা

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

‘এটা রুচিসম্মত নয়’, ‘মির্জাপুর’-এর নির্মাতাদের তিরস্কার দিল্লি হাইকোর্টের, কিন্তু কেন?

ফাঁকা বাংলোতে ঢুকে পড়েছিল এক ব্যক্তি, বের হতে গিয়ে যা কাণ্ড ঘটল…

বিপিএলে ম্যাচ গড়াপেটায় চট্টগ্রাম রয়্যালসের মালিককে চরম শাস্তি দিল বাংলাদেশ বোর্ড

নোয়েল টাটার বিরোধিতা সত্বেও টাটা সন্সের চেয়ারম্যান পদে রইলেন চন্দ্রশেখরন

স্কলারশিপের নামে বাংলাদেশি পড়ুয়াদের প্রতারণা পাকিস্তানের, নীরব তারেক রহমানের সরকার

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

ভোটে জিতে ‘নিখোঁজ’ বিধায়ক তাপস, চরম দুর্ভোগে ডোমজুড়বাসী

কবে শুরু হচ্ছে JEE Main থেকে UGC NET, সম্ভাব্য সূচি প্রকাশ NTA-এর

গাঙ্গুরামের নিমকিতে পালক, আমিনিয়ায় পচা মাংস! অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের