এই মুহূর্তে

অবিশ্বাস্য, মাত্র ৬,৪৯৯ টাকাতেই মিলবে 5000mAh ব্যাটারি যুক্ত Tecno Pop 9

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অবশেষে জল্পনার অবসান। ভারতীয় বাজারে নতুন ৪জি স্মার্টফোন লঞ্চ করল মোবাইল ফোন নির্মাতা সংস্থা টেকনো। আজ শুক্রবার (২২ নভেম্বর) সংস্থার তরফে  Tecno POP 9 4G নামে ফোনটি লঞ্চ করা হয়। সংস্থার তরফে দাবি করা হয়েছে, নয়া ফোন হচ্ছে ভারতের প্রথম ফোন যা মিডিয়াটেক G50 প্রসেসর সম্বলিত। এদিন লঞ্চ হলেও আগামী ২৬ নভেম্বর থেকে ক্রেতারা ৫০০০এএমএইচ ক্ষমতাযুক্ত ফোনটি কেনার সুযোগ পাবে। সাত হাজারের নিচে বাজারে ফোন নিয়ে এসে রীতিমতো হইচই ফেলে দিয়েছে টেকনো।

এক নজরে দেখে নেওয়া যাক নয়া স্মার্টফোনে কী কী ফিচার রয়েছে-

ডিসপ্লে: টেকনো পপ 9 ৪জি ফোনটির ডিসপ্লে 6.67 ইঞ্চি এবং HD+।  এতে 1612×720 পিক্সেল রেজোলিউশন এবং 90Hz রিফ্রেশ রেট রয়েছে।

প্রসেসর: পারফরম্যান্সের ক্ষেত্রে ফোনে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও G50 প্রসেসর দেওয়া হয়েছে।

ক্যামেরা:  ফোনটিতে 13 মেগা পিক্সেল মেইন সেন্সর রয়েছে যা 4x ডিজিটাল জুম সাপোর্ট করে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনে 5 মেগাপিক্সেল সেন্সর পাওয়া যাবে।

ব্যাটারি:  15W ফাস্ট চার্জিং সহ 5000mAh ব্যাটারি রয়েছে।

একাধিক ভ্যারিয়েন্টে মিলবে নয়া ফোন। ৩ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সমৃদ্ধ ফোনটির দাম রাখা হয়েছে ৬,৬৯৯ টাকা। তবে ক্রেতারা বিশেষ ব্যাঙ্কের মাধ্যমে ফোনটি কিনলে আরও ২০০ টাকা ছাড় পাবেন। অর্থা‍ৎ ৬,৪৯৯ টাকাতেই মিলবে নয়া ফোন। তিনটি রংয়ে পাওয়া যাবে নতুন ফোন। গ্লিটারি হোয়াইট, লাইম গ্রিন ও স্টার্টরেইল ব্ল্যাকে মিলবে ফোনটি। আগামী ২৬ নভেম্বর বেলা বারোটা থেকে ই-কমার্স সংস্থা অ্যামাজনে অনলাইনে কেনা যাবে ফোনটি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

QR কোড স্ক্যান করলেই চলবে ভিডিও! ভারতে এল ফুজিফিল্মের হাইব্রিড ক্যামেরা , থাকছে আরও ফিচার…

চিন্তামুক্ত হোক বার্ধক্য, পোষ্ট অফিসের এই স্কিমে ঘরে বসে প্রতি মাসে আয় করুন ২০,৫০০

 বিদ্যা দেবীর আরাধনার দিনে বিরূপ লক্ষ্মী দেবী, শেয়ারবাজারে ৬ লক্ষ টাকা খোয়ালেন লগ্নিকারীরা

কর্মপ্রার্থীদের জন্য সুখবর, ২৬-২৭ অর্থ বর্ষে ২০ হাজার স্নাতককে চাকরি দেবে ইনফোসিস

ভিডিও বানিয়ে YouTube থেকে আয় করুন কোটি টাকা! AI-করবে সব কাজ-জানুন গোপন ট্রিকস

মাত্র ৯,৪৯৯ টাকায় Thomson আনল নতুন QLED টিভি! ফ্রি-তে দেখুন ৪০০-র বেশি চ্যানেল!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ