সুদ থেকেই আয় হবে ২ লাখ, এই সরকারি প্রকল্প সম্পর্কে জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি:  বর্তমান বাজারে নানা রকমের বিনিয়োগ স্কিম থাকে। কিন্তু অনেক সময়েই মানুষ বুঝতে পারেন না কোথায় বিনিয়োগ করলে মোটা রিটার্ন পাওয়া যাবে। এখন আবার অনেক প্রতারণা চক্রও কাজ করে। তাই বিনিয়োগ নিয়ে চিন্তা থেকেই যায়। এই সমস্যা দূর করতে রইল উপায়। পাবেন গ্যারান্টিযুক্ত রিটার্ন। সেই সঙ্গেই থাকবে না প্রতারণার ঝুঁকি। সরকারি স্কিম, বন্ড, ব্যাঙ্ক ডিপোজিট করলে পাবেন দীর্ঘমেয়াদে মোটা রিটার্ন।

সরকারি বিনিয়োগের ক্ষেত্রে দেশের লাখ লাখ বিনিয়োগকারীর দীর্ঘ দিনের ভরসা পোস্ট অফিস। সরকার পরিচালিত হওয়ার কারণে বিনিয়োগকারীদের টাকা এখানে সুরক্ষিত থাকে। যদি কোনও ব্যক্তি টাকা সম্পূর্ণ সুরক্ষিত রাখতে চান এবং দীর্ঘমেয়াদে রিটার্ন চান তাহলে পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম দারুন একটি বিকল্প। এই স্কিমে আকর্ষণীয় হারে সুদও দেওয়া হয়। এখনানে টাকা রাখলে জালিয়াতি হওয়ার ভয়ও থাকে না। পোস্ট অফিস টাইম ডিপোজিট (টিডি) স্কিমে স্কিমের বিনিয়োগকারীরা নিজেদের পছন্দ মতো সময়ের জন্য বিনিয়োগ করা যায়। জার মেয়াদ রয়েছে ১, ২, ৩, অথবা ৫ বছরের। সুদের হার-  ১ বছরে ৬.৯ শতাংশ, ২ বছরে ৭ শতাংশ, ৩ বছরে ৭.১ শতাংশ, ৫ বছরে ৭.৫ শতাংশ। অর্থাৎ ৫ বছর বিনিয়োগ করলে সুদ বেশি পাওয়া যাবে।

পাশাপাশি যদি কেউ যদি ৫ বছরের মেয়াদে ৫ লাখ টাকা এই স্কিমে জমা করেন, তাহলে ৭.৫ শতাংশ সুদের হারে মোট ২২৪,৯৭৪ টাকা সুদ পাবেন। মেয়াদ শেষ হলে সুদ সহ  টাকার অঙ্ক হবে ৭,২৪,৯৭৪ টাকা।। অর্থাৎ জালিয়াতির ঝুঁকি ছাড়াই শুধুমাত্র সুদ থেকে আয় করা জাবেভ  ২ লাখ টাকার বেশি। এই বিনিয়োগে ১০০ শতাংশ  সরকারি গ্যারান্টি রয়েছে। বলা ভালো  এই স্কিমটি ভারত সরকার  সমর্থিত। সর্বনিম্ন বিনিয়োগ করা যাবে ১,০০০ টাকা এবং সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই।

কারা  খুলতে পারেন এই স্কিমে অ্যায়কাউন্ট? 

একক ভাবে বা যৌথ অ্যাকাউন্ট খোলা যায়।  ১০ বছরের বেশি বয়সী শিশুদের জন্যও পোস্ট অফিসে এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে। অ্যাকাউন্ট খোলার বেশি ঝামেলা নেই। নিজের বাড়ির কাছের পোস্ট অফিসে গিয়ে কয়েকটি মৌলিক নথি জমা দিয়ে টিডি অ্যাকাউন্ট খোলা যাবে।

৮০ টাকার জন্য গলায় সুঁচ ফুটিয়ে বন্ধুকে খুন, কী ঘটেছিল মদের আসরে?

‘গভীর শূন্যতার’ সৃষ্টি হল, নানা পাটেকরের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

নানা পাটেকরের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

নানা পাটেকরের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথি হামলা, নিহত ৩

পুজোয় নতুন ফোন কিনতে চান? সস্তায় মিলছে 10000mah ব্যাটারিযুক্ত Realme P4 Power

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়ার পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

ডাল-ভাতেই লুকিয়ে ম্যাজিক? নিরামিষ প্লেটেই মিলবে ভরপুর প্রোটিন

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে