চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৩০ দিনের ভ্যালিডিটি দিতেই হবে গ্রাহকদের! নির্দেশ টেলিকম সংস্থাগুলিকে

নিজস্ব প্রতিনিধি: TRAI-এর নির্দেশে বড় স্বস্তি গ্রাহকদের। এবার থেকে আর ২৮ দিন নয়, ৩০ দিনের প্রি-পেড প্ল্যান টেলিকম সংস্থাগুলিকে দিতে হবে গ্রাহকদের। কিছুদিন আগেই TRAI-এর কাছে উপভোক্তারা অভিযোগ জানান, ২৮ বা ২৪ দিনের প্ল্যানে বছরের শেষে অতিরিক্ত খরচ করতে হচ্ছে। দিন কম পাওয়া যাচ্ছে, আখেরে লোকসান হচ্ছে আমজনতার। তাই TRAI-এর তরফে পদক্ষেপ গ্রহণের আর্জি জানানো হয়। সেই আবেদনের ভিত্তিতেই TRAI দেশের সমস্ত টেলিকম সংস্থাকে নির্দেশ দিয়েছে সম্প্রতিই রিলায়েন্স জিও, ভোডাফোন-আইডিয়া, এয়ারটেলের মতো টেলিকম সংস্থাগুলি তাদের প্রি-পেইড রিচার্জের ট্যারিফ বা মূল্য বৃদ্ধি করে। এরপরই সরব হন গ্রাহকেরা।

গ্রাহকদের আবেদনের ভিত্তিতেই TRAI-এর তরফে বিষয়টি খতিয়ে দেখা হয়। যার ভিত্তিতে কিছুদিন আগেই নির্দেশ দেওয়া হয়েছে, ‘প্রত্যেকটি টেলিকম সংস্থাকেই অন্তত একটি প্ল্যান ভাউচার, একটি স্পেশাল ট্যারিফ ভাউচার ও একটি কম্বো ভাউচার আনতে হবে, যার মেয়াদ ৩০ দিন হবে।’ আগামী দু’মাসের মধ্যেই চালু করতে হবে নতুন প্ল্যান। তবে ৩০ দিনের ঘরে সব প্ল্যানকে নিয়ে যাওয়া হবে না। ২৮ দিন ও ২৪ দিনের প্ল্যানে থাকবে সঙ্গে ৩০ দিনের অতিরিক্ত প্ল্যান আনতে হবে প্রত্যেক টেলিকম সংস্থাকে।

৩০ দিনের ভ্যালিডিটি প্যাকের নিয়ম আগামী ৬০ দিনের মধ্যে লাগু করতে হবে বলে জানিয়েছে টেলিকম রেগুলেটরি অথারিটি অব ইন্ডিয়ায়।

Published by:

Share Link:

More Releted News:

দেড় লাখে পাওয়া যাচ্ছে রুপো, সস্তা সোনাও, মুখে স্বস্তির হাসি গহনাপ্রেমীদের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ধাক্কা শেয়ার বাজারে, লালেই শুরু সেনসেক্স-নিফটি

পুরনো কুলারেই মিলবে এসির মতো ঠান্ডা হাওয়া! মেনে চলুন এই ৫টি সহজ ঘরোয়া টিপস

নিরাপত্তা ছাড়পত্রের গেরোয় স্টারলিংক, ভারতে অনিশ্চিত মাস্কের ইন্টারনেট পরিষেবা

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ