বেলাগাম মূল্যবৃদ্ধি থেকে বাঁচাতে টাকায় নয়, সোনায় বেতন দিচ্ছে এই সংস্থা

টেলি মানি’র সিইও ক্যামেরন প্যারি এই অভিনব সিদ্ধান্ত নেওয়ার পিছনে যুক্তি দিতে গিয়ে বলেছেন, ‘এটা প্রমাণিত মুদ্রাস্ফীতির হাত থেকে একমাত্র সোনা-ই বাঁচাতে পারে।'

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: রুশ-ইউক্রেন যুদ্ধের জেরে জ্বালানি থেকে খাদ্যদ্রব্য- সব কিছুর দাম আকাশছোঁয়া। বেলাগাম মূল্যবৃদ্ধির জ্বালায় জ্বলছে আম আদমি। জীবনযাত্রার খরচ এক লাফে গগনচুম্বী হয়েছে। এই পরিস্থিতি থেকে কর্মচারিদের বাঁচাতে অভিনব রাস্তায় হাঁটল এক সংস্থা। এখন থেকে পাউন্ডের পরিবর্তে সোনায় মেটানো হচ্ছে বেতন।  সংস্থার শীর্ষ কর্তাদের আশা, সোনায় বেতন পাওয়ায় বেলাগাম মূল্যবৃদ্ধির হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাবেন কর্মচারিরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এক প্রতিবেদনে জানিয়েছে, ‘দেশে গত কয়েক মাস ধরেই আর্থিক মন্দা চলছে। পাউন্ডের দামও ক্রামগত নিম্নমুখী। ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের পক্ষ থেকে ইতিমধ্যেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে, বছরের শেষের দিকে আর্থিক মন্দা ভয়াবহ পর্যায়ে পৌঁছতে পারে। গ্যাস থেকে শুরু করে বিভিন্ন জিনিসের দাম প্রতিদিনই লাফিয়ে বাড়ছে। ফলে সাধারন মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে। পাউন্ডের দাম কমে যাওয়ায় কর্মচারিদের সোনায় বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থা ‘টেলি মানি’। ইতিমধ্যেই সংস্থার সিইও সহ পদস্থ কর্তাদের বেতন সোনায় মেটানো হয়েছে। যারা এপ্রিল মাসের বেতন পাউন্ডে নিয়েছেন, তাঁদেরও সোনায় বেতন নেওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিতে বলা হয়েছে।’

‘টেলি মানি’র সিইও ক্যামেরন প্যারি এই অভিনব সিদ্ধান্ত নেওয়ার পিছনে যুক্তি দিতে গিয়ে বলেছেন, ‘এটা প্রমাণিত মুদ্রাস্ফীতির হাত থেকে একমাত্র সোনা-ই বাঁচাতে পারে। প্রতিদিনই পাউন্ডের মূল্য কমছে। ফলে পাউন্ডে বেতন মেটানোর কোনও যুক্তি নেই। কর্মচারিদের স্বার্থের জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ কয়েকজন এপ্রিল মাসের বেতন পাউন্ডে নিয়েছেন। তাঁদেরকে পরবর্তী মাসের বেতন সোনায় নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।’

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার জন্য বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি