এই মুহূর্তে

নির্মলার বাজেটে অনাস্থা শেয়ার বাজারের, এক দিনেই ১১ লক্ষ কোটি খোয়ালেন লগ্নিকারীরা

নিজস্ব প্রতিনিধি: আজ, রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেখানে ২০২৬–২৭ আর্থিক বছরের বাজেট ঘাটতির পরিমাণ ৪.৪ শতাংশ বলে লোকসভায় জানিয়েছেন নির্মলা সীতারামন। যা নিয়ে সন্তুষ্ট নয় শেয়ার বাজার। এদিকে গত কয়েকদিন ধরে লাগাতার নিম্নমুখী শেয়ার বাজার। হু হু করে পড়েছে সেনসেক্স এবং নিফটির সূচক। তাই বাজেট ঘোষণার পরে বাজারে স্বস্তি ফিরবে, এই আশায় রবিবারেও খোলা ছিল স্টক মার্কেট। কিন্তু আশার আলো তো দূর, উল্টে শেয়ার বাজারে আরও রক্তক্ষরণ বাড়ল। যার ফলে এক দিনেই ১১ লক্ষ কোটি খোয়ালেন লগ্নিকারীরা। ইন্ট্রাডে ট্রেডিং চলাকালীন, একক বাজেট ঘোষণার ফলে সেনসেক্স প্রায় ১,৫৪৭ পয়েন্ট কমে ৮০,৭২৩ এর নিচে নেমে গিয়েছে। নিফটি ৪৯৫ পয়েন্ট কমে ২৪,৮২৫ এর নিচে নেমে গিয়েছে। নিফটি ব্যাঙ্ক ১,১৯৩ পয়েন্ট কমেছে। বাজেট শেষ হতেই অনেক পয়েন্ট কমে গিয়েছে সেনসেক্স। তারপর ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও দিনের শেষে বিনিয়োগকারীদের আদৌ লাভ হবে কিনা, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। দুপুর ২ টো নাগাদ ফের পুনরুদ্ধার শুরু হয় শেয়ার বাজারে।

কিন্তু হঠাৎ এই পতনের কারণ কী? কীভাবে শেয়ার বাজার পুনরুদ্ধার হল? বিশেষ কর (STT) বৃদ্ধিই শেয়ার বাজারে হঠাৎ পতনের কারণ। ফিউচারের জন্য STT 0.025% থেকে 0.05% বৃদ্ধি করা হয়েছে।  রবিবার বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেছেন যে, ০.০২ শতাংশ থেকে এসটিটি বাড়িয়ে ০.০৫ শতাংশ করা হবে। অর্থাৎ বৃদ্ধির হার প্রায় ৫০ শতাংশ। এসটিটি অর্থাৎ সিকিয়োরিটিস ট্রানজাকশন ট্যাক্স মুলত কার্যকর হয় স্টক কেনা বেচার ক্ষেত্রে। মিউচুয়াল ফান্ড-সহ নানা ক্ষেত্রে বিনিয়োগেই কার্যকর হয় এই কর। তবে একলাফে কর বেড়ে যাওয়ায় বিনিয়োগের পরিমাণ কমতে পারে। সেই আশঙ্কাতেই হু হু করে কমে যায় সেনসেক্স এবং নিফটি। গত বছরও একই কর বৃদ্ধি করা হয়েছিল। এই ঘোষণার পরেই, শেয়ার বাজারে ব্যাপক পতন দেখা যায়। সেনসেক্স এবং নিফটি ভেঙে পড়েছে। এর আগে, শেয়ার বাজারে তীব্র উত্থান দেখা দিয়েছিল। কিন্তু এসটিটি বৃদ্ধির ঘোষণার সঙ্গে সঙ্গেই শেয়ার বাজারে তীব্র পতন হয়। যার ফলে এক ধাক্কায় বিনিয়োগকারীরা ১১ লক্ষ কোটি টাকা খুইয়েছেন। যদিও এত বড় পতনের পরেও পুনরুদ্ধার হয়েছে স্টক মার্কেট। কারণ বাজেটে কিছু খাতে বিশেষ ঘোষণা করা হয়েছে। সরকার অবকাঠামোকে সমর্থনের জন্য বড় ঘোষণা করেছে, যার পরে অবকাঠামো সম্পর্কিত শেয়ার ক্রয় বৃদ্ধি পেয়েছে। দেশীয় শিল্পে অনেক বিষয়ে ছাড় দেওয়া হয়েছে। এর পাশাপাশি, MSME শিল্পকে ১০ হাজার কোটি টাকা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। টেক্সটাইল খাতকেও উৎসাহিত করার কথা বলা হয়েছে। এদিকে মূলধনী খাতে এতটাই কম ব্যয় করছেন নির্মলা, সেটা দিশাহীন বলে দাবি করেছেন প্রাক্তন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী জয়রাম রমেশ। প্রবাসী ভারতীয়দের জন্য লগ্নিতে কিছু সুবিধা দেওয়ার ফলে শেয়ার বাজার চাঙ্গা হবে বলে অনেকে আশা করেছিলেন। কিন্তু করের ঘোষণা যাবতীয় আশায় জল ঢেলে দিয়েছে।

বিএসইর শীর্ষ ৩০টি শেয়ারের মধ্যে, টিসিএস, ইনফোসিস, টাইটান এবং সান ফার্মা ছাড়া বাকি ২৪টি শেয়ারেরই দাম কমেছে। এসবিআইয়ের শেয়ারের দাম সবচেয়ে বেশি পড়েছে, ৬ শতাংশ, আদানি পোর্টস ৫.৫ শতাংশ এবং বিইএল ৫.৩৬ শতাংশ। আইটিসির শেয়ারের দামও ৩ শতাংশের বেশি কমেছে। তবে সবচেয়ে বেশি পতন হয়েছে পিএসইউ ব্যাংক, ধাতু এবং অটো সেক্টরে। শুক্রবার বিএসইর বাজার মূলধন ছিল ৪৬০ লক্ষ কোটি টাকা, কিন্তু রবিবার তা প্রায় ১১ লক্ষ কোটি টাকা কমে ৪৪৯ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। বিএসইতে ৪,৩০৯টি শেয়ারের দাম লেনদেন হয়েছিল , যার মধ্যে ১,৭৫৯টি বেড়েছে এবং ২,৩৭৫টি লোকসানের সঙ্গে বন্ধ হয়েছে। ১৭৫টি শেয়ার অপরিবর্তিত রয়েছে। ২৫৩টি শেয়ার ৫২ সপ্তাহের সর্বনিম্ন, এবং ৬৮টি ৫২ সপ্তাহের সর্বোচ্চে পৌঁছেছে। ১৩টি শেয়ার নিম্ন সার্কিটে বন্ধ হয়েছে, এবং ১৬টি শেয়ার উচ্চ সার্কিটে বন্ধ হয়েছে। সোমবার থেকে স্টক মার্কেট খুলবে, সুতরাং এবার দেখার পালা, বিদেশী বিনিয়োগকারীরা ভারতে আসেন কিনা!

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রেম দিবসের আগেই সোনার দামে ধস! ২২ ক্যারেটের দাম কমল ৮ হাজারের বেশি, সস্তা রুপোও

7000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা সহ বাজারে নয়া ফোন আনল Motorola

আইসক্রিম ব্যবসা আলাদা করতেই লাভের মুখ, চমক হিন্দুস্তান ইউনিলিভারের

মমতার পথে হেঁটে কল্পতরু যোগী আদিত্যনাথ, ১০ লক্ষ বেকারকে চাকরি দেওয়ার ঘোষণা

মোদি থেকে রাহুলের কাছে পৌঁছেছে বিয়ের কার্ড, সচিনের ছেলে অর্জুনের সম্পত্তি কত?

স্বস্তি নেই! এক লাফে আরও ৯ হাজার বেড়ে ২ লক্ষ ৫৮ হাজার হল রুপোর দাম, সোনা কত?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ