চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভয়াবহ মন্দা দেখবে আমেরিকা, অশনি বার্তা গোল্ডম্যান স্যাচের

আন্তর্জাতিক ডেস্ক: আগামীদিনে ভয়াবহ মন্দার সাক্ষী থাকতে চলেছে আমেরিকা। এমনই দুঃসংবাদ দিলেন গোল্ডম্যান স্যাচের চেয়ারম্যান লয়েড ব্ল্যাঙ্কফেন। রবিবার সিবিএস-য়ের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমার হাতে কোনও কোম্পানির মালিকানা থাকলে আমাকে আর্থিক মন্দার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। গ্রাহকের ক্ষেত্রেও একই ভাবে প্রযোজ্য হবে।’

তবে লয়েড ব্ল্যাঙ্কফেন এটাও জানিয়েছেন, ‘আর্থিক মন্দা কেকের ওভেনে তৈরি হয় না। তাই, চাইলে (পডু়ন ইচ্ছা থাকলে) এই আর্থিক মন্দা এড়িয়ে যাওয়া সম্ভব। তার রাস্তাও আছে। এই ব্যাপারে সরকারের যেমন ভূমিকা রয়েছে, ভূমিকা রয়েছে  আমেরিকার ফেডারেল রিজার্ভের।‘ তাঁর মতে, ফেডারেল রিজার্ভের হাতে রয়েছে সেই সব পথ (তাঁর কথায় যন্ত্রপাতি) যে পথে গেলে দেশকে ভয়াবহ মন্দার হাত থেকে রক্ষা করা যেতে পারে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, আমেরিকাতেও তেলের দাম আকাশছোঁয়া। গ্রাহকের ক্রয় ক্ষমতা অনেকটাই তলানিতে। বলা হচ্ছে, ২০১১ সালের পর এই প্রথম গ্রাহকের ক্রয় ক্ষমতায় অস্বাভাবিক হারে পতন লক্ষ্য করা গেলে। এক বছর আগে, গত এপ্রিলে গ্রাহকের ক্রয় ক্ষমতা ছিল ৮.৩। আর চলতি বছর মার্চ থেকেই তার পতন ঘটতে শুরু করে।

গোল্ডম্যানের তরফ থেকে একটি সমীক্ষা করা হয়েছিল। সেই সমীক্ষার রিপোর্ট বলছে, চলতি বছর অভ্যন্তরীণ উৎপাদন খুব বেশি হলে ২.৪ শতাংশ হবে। আর পরের বছর সেটা এক ধাক্কায় অনেকটাই কমে যাবে। তাদের সমীক্ষা অনুযায়ী, অভ্যন্তরীণ উৎপাদনের হার হবে ১.৬ শতাংশ।

আরও পড়ুন ফের ধাক্কা খেল শেয়ারবাজার, লাগাতার ছয়দিন নিম্নমুখী

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ধাক্কা শেয়ার বাজারে, লালেই শুরু সেনসেক্স-নিফটি

পুরনো কুলারেই মিলবে এসির মতো ঠান্ডা হাওয়া! মেনে চলুন এই ৫টি সহজ ঘরোয়া টিপস

নিরাপত্তা ছাড়পত্রের গেরোয় স্টারলিংক, ভারতে অনিশ্চিত মাস্কের ইন্টারনেট পরিষেবা

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

প্রতিদিন ইয়ারবাড ব্যবহার করছেন, জানেন এর দীর্ঘমেয়াদি প্রভাব কী?

PAN Card আবেদনের নিয়মে বদল, করতে হবে নতুন ৪ ফর্ম পূরণ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ