ফোন নম্বর ছাড়াই করা যাবে চ্যাট, হোয়াটসঅ্যাপে আসছে বিশেষ ফিচার

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিজিটাল যুগে ব্যক্তিগত গোপনীয়তা এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়। বিশেষ করে মেসেজিং অ্যাপ ব্যবহার করতে গিয়ে অনেক সময় নিজের ফোন নম্বর অজান্তেই বহু মানুষের কাছে পৌঁছে যায়। এই সমস্যার সমাধানেই বড় পরিবর্তন আনতে চলেছে WhatsApp, যা ব্যবহারকারীদের জন্য নিয়ে আসছে নতুন ‘ইউজারনেম’ ফিচার।

এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপে যোগাযোগের জন্য ফোন নম্বরই ছিল একমাত্র মাধ্যম। ফলে কেউ আপনার নম্বর পেয়ে গেলে সহজেই মেসেজ বা কল করতে পারত, যা অনেক ক্ষেত্রেই অস্বস্তির কারণ হয়ে দাঁড়াত। তবে নতুন আপডেটের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে উদ্যোগী হয়েছে সংস্থাটি। নতুন ‘ইউজারনেম’ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা আর ফোন নম্বর শেয়ার না করেই একে অপরের সঙ্গে চ্যাট করতে পারবেন। নির্দিষ্ট একটি ইউজারনেম ব্যবহার করে সহজেই কাউকে খুঁজে পাওয়া যাবে এবং বার্তা আদান-প্রদান করা যাবে, কিন্তু ব্যক্তিগত নম্বর গোপনই থাকবে। ফলে অচেনা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করলেও নিরাপত্তা ও গোপনীয়তা অনেকটাই বজায় থাকবে।

আরও পড়ুন: দিল্লিতে সিনেমার কায়দায় রোমান্স স্ক্যাম! ‘আই লাভ ইউ’ বললেই ফাঁকা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

এই ফিচারটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্ল্যাটফর্মেই ধাপে ধাপে চালু করা হবে। ফিচারটি ব্যবহারের জন্য প্রত্যেককে একটি ইউনিক ইউজারনেম তৈরি করতে হবে, যা অন্য কেউ ব্যবহার করতে পারবে না। যদি পছন্দের নামটি আগে থেকেই নেওয়া থাকে, তাহলে বিকল্প নাম বেছে নিতে হবে। ইউজারনেম তৈরির ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট নিয়ম মানতে হবে। এতে অন্তত একটি অক্ষর থাকা বাধ্যতামূলক এবং সংখ্যা, ডট (.) ও আন্ডারস্কোর (-) ব্যবহার করা যাবে। তবে খুব ছোট বা অতিরিক্ত বড় ইউজারনেম গ্রহণ নাও করতে পারে অ্যাপটি।

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

নবরাত্রিতে ঘট স্থাপনের পর ৩ ভুল করবেন না, পরিবারে ঘনিয়ে আসতে পারে চরম বিপদ

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

মুম্বইয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান

দীপকেদের ২৪ ঘন্টার মধ্যে না ছাড়লে ফের অনশন, এবার হুমকি দিলেন সোনম ওয়াংচুক

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি

Flydubai-কাণ্ডে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল NIA

অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ দিল্লি হাইকোর্টের, কোন মামলায়?

ঢাকায় রবীন্দ্রনাথ-সত্যজি‍ৎ রায়দের গ্রাফিতিতে চুনকালি লেপে দিল পাকিস্তানপন্থীরা

দুর্গাপুজো উপলক্ষ্যে শিয়ালদহ স্টেশনে বন্ধ পার্কিং, যানজট এড়াতে পদক্ষেপ রেলের

সপ্তমীতে হয় সিঁদুর খেলা, দেবীর সঙ্গে নেই কার্তিক ও গণেশ, রায়বাড়ির পুজোয় রয়েছে চমক

যাত্রীদের জন্য সুখবর! অবশেষে সফলভাবে সম্পন্ন বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ মেট্রোর ট্রায়াল রান